নয়াদিল্লি: একাধিক ধাপে আলোচনায় বসেছে ভারত-চিন, তবে সমাধান সূত্র মিলছে না। ইতিমধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণরেখার বেশ কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়েছে চিন। একই পদক্ষেপ করেছে ভারতও। প্যাংগং লেক নিয়ে যে কোনও কথা এক্ষুণি হচ্ছে না সে বিষয়টি পরিষ্কার হয়েছে। প্রথমে চিন পূর্ব লাদাখের গালোয়ান অঞ্চলের সমস্যার সমাধান করতে চায়।
মে মাসের ৫ তারিখ থেকে পূর্ব লাদাখে ভারত-চিন সংঘাত বেড়েছে। এখনও অবধি জানান গিয়েছে, প্যাংগং লেক নিয়ে জুনের ৬ তারিখের মতন কর্পস কম্যান্ডার স্তরে আলোচনা আবার পরে হবে।
শুক্রবার আবারও উচ্চস্তরের বৈঠক হয়েছে, তবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গালোয়ান অঞ্চল। লাইন অফ কন্ট্রোলে সামান্য প্রত্যাঘাতের পরে এদিন আলোচনা হয়েছে।
ভারত-চিন সীমান্ত উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পায়। তারপর তা প্রশমণের উদ্য়োগ নেয় উভয় দেশ। আলোচনা এগোলেও প্য়াংগংয়ের পরিস্থিতি অবিচল রয়েছে। সেখানে ভারত-চিন সেনারা মুখোমুখি অবস্থান করছে। ওই অঞ্চলে ভারতীয় সেনাদের নজরদারিও থমকে রয়েছে।
ভারতীয় সেনা সূত্রে খবর, গত বছর অগাস্ট ও সেপ্টেম্বরে একাধিকবার চিনা সেনা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ফিঙ্গার-৮ দিয়ে ভারতে প্রবেশ করেছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতীয় সেনারা অন্য পথে ফিঙ্গার ৮-এ পৌঁছোনোর চেষ্টা করে। এতে আপত্তি জানায় চিন।
ওই অঞ্চলে দীর্ঘ সময়ে কর্মরত সেনার এক প্রাক্তন অফিসারের মতে, ওই অঞ্চলে উভয় পক্ষই একে অপরের নজরদারি কমানোর চেষ্টা করবে তা অস্বাভাবিক নয়। ভারতীয় সেনার উদ্দেশ্য হবে ফিঙ্গার-৮-এ পৌঁছন। অপরদিকে চিনাদের লক্ষ্য থাকবে ফিঙ্গার ৪-এ পৌঁছান। কিন্তু বর্তমানে চিনা সেনারা ফিঙ্গার-৪ ছাড়া সব রাস্তা বন্ধ করে রেখেছে। ৪৫ কিমি সীমান্ত জুড়ে চলছে টহলদারি। সূত্র বলছে চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যার মূল সূত্রপাত প্যাংগঙ লেক ঘিরে।
The post ভারত-চিন সীমান্ত সংঘাত: প্যাংগং লেক নিয়ে নেই সমাধান, নজরে শুধুই গালোয়ান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3d6skuk