ফ্লয়েডের শেষকৃত্যের জন সমাগম প্রতিবাদ জানালো বর্ণবিদ্বেষের

ওয়াশিংটন: মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। তার মৃত্যুর দুই সপ্তাহ পর তাকে সমাহিত করা হলো। এর আগে হিউস্টনের চার্চে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন হাজার হাজার মানুষ।

হিউস্টনের ফাউন্টেন অব প্রেজ গির্জায় ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে‌ যাতে সাধারণ মানুষ এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারে তার জন্য মরদেহ প্রায় ছয় ঘণ্টা রাখা হয়েছিল। প্রথমে মোটরগাড়িতে করে তার মরদেহ হিউস্টন মেমোরিয়াল গার্ডেনসে নিয়ে আসা হয়। এরপর সব আনুষ্ঠানিকতা সেরে ঘোড়ার গাড়িতে করে মরদেহ পিয়ারল্যান্ড সিমেট্রিতে নিয়ে যাওয়া হয়। সেখানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত হরা হয়।

হিউস্টনের গির্জায় জর্জ ফ্লয়েডের স্মরণে বলতে গিয়ে বহু বক্তাই ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য,ফ্লয়েডের ‘একমাত্র অপরাধ হল সে কৃষ্ণাঙ্গ হয়ে জন্মে ছিল’।

ফ্লয়েডকে গত ২৫ মে গ্রেপ্তার করতে গিয়ে নির্যাতন করেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন, হাঁটু দিয়ে চেপে ধরেন ফ্লয়েডের গলা। এতে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে বলে ওই সময় মৃত্যুর আগে বারবার পুলিশের কাছে আবেদন করেছিল ফ্লয়েড। কিন্তু পুলিশ তখন তার আর্তনাদে কর্ণপাত করেনি।

শেষকৃত অনুষ্ঠানে ফ্লয়েডের ভাগনি ব্রুক উইলিয়ামস বলেন, কৃষ্ণাঙ্গদের সমস্যায় ফেলার জন্যই কিছু আইন তৈরি হয়েছে। তিনি সেসব আইন পরিবর্তনের আহ্বান জানানো। তিনি বলেন, ‘আইনগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন আফ্রিকান-আমেরিকানদের কোনও সিস্টেম কাজ না করে। এই আইন পরিবর্তন করতে হবে। আমরা আর কোনো হোইট ক্রাইম দেখতে চাই না।’

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ, ফ্লয়েডের শেষকৃত্যে তার স্মরণে স্থানীয় বাসিন্দাদের ৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন করতে অনুরোধ করেন। কারণ মৃত্যুর আগে ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে একজন পুলিশ জর্জ ফ্লয়েডকে মাটির সঙ্গে হাঁটু দিয়ে চেপে ধরে রেখেছিলেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনও ফ্লয়েডের শেষকৃত্য উপলক্ষে বার্তা দিয়েছেন।

The post ফ্লয়েডের শেষকৃত্যের জন সমাগম প্রতিবাদ জানালো বর্ণবিদ্বেষের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UxsvZ2
Post a Comment (0)
Previous Post Next Post