ওয়েলিংটন: সোমবারে পুরোপুরি করোনা শূন্য হল নিউজিল্যান্ড। শেষ আক্রান্তকে আইসোলেশন থেকে ছাড়ার পরে করোনামুক্ত হল এই দেশ। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল অ্যাশলে ব্লুমফিল্ড জানিয়েছেন, এই মাইলফলক সত্যিই একটিও ‘সুসংবাদ’। তিনি জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারির পর থেকে এই প্রথম নিউজিল্যান্ডে শূন্য হল করোনা আক্রান্তের সংখ্যা। তবে কোভিড -১৯ এর বিরুদ্ধে চলা যাবতীয় সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে।
নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ হওয়ার পরে সাত সপ্তাহ কঠোর ভাবে জারি ছিল লকডাউন। এই করোনা মোকাবিলায় লকডাউন পরিচালনার ক্ষেত্রে নিউজিল্যান্ড সরকার প্রশংসা কুড়িয়েছে।
নিউজিল্যান্ডে ৫ মিলিয়ন মানুষের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছিল মোট ১১৫৪ জন, এর মধ্যে মৃত্যু হয় ২২ জনের। বাকিরা এখন সুস্থ। প্রচন্ড দক্ষতায় লকডাউন সামালানোয় সেখানে খুব বেশি দাঁত বসাতে পারেনি কোভিড-১৯।
শেষ ১৭ দিনে নিউজিল্যান্ডে কেবলমাত্র ওই একজনই করোনা আক্রান্ত ছিল, তিনি সুস্থ হতেই এখন সংখ্যাটা নেমে দাঁড়াল শূন্যতে। একটি সূত্র জানাচ্ছে, ওই মহিলার বয়স ৫০ বছর।
সোমবার খুব সম্ভবত বিকেলের দিকে প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্ন নিউজিল্যান্ড অ্যালার্ট ১ এ যাওয়ার কথা ঘোষণা করবেন। চারস্তরীয় ভাইরাস রেসপন্সিং সিস্টেমে সর্বনিম্ন করোনা রেটিং এ সপ্তাহেই।
অন্যদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজারে এসে পৌঁছেছে। করোনা সংক্রমণে ইতালিকেও পার করে ফেলেছে ভারত। ফলে এদেশের জন্য পরিস্থিতি ক্রমেই ঘোরাল হচ্ছে।
The post আশাতীত সাফল্য, পুরোপুরি করোনামুক্ত নিউজিল্যান্ড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h4RigD