মুম্বই: এমনটা কিভাবে সম্ভব? অবিশ্বাস্য ব্যাপার হলেও সেটাই অবশ্য হচ্ছে। মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনার হ্রদের জল হঠাৎ করেই লাল হয়ে গেছে। সাধারণ মানুষ তো বটেই, বিজ্ঞানীরাও এই অদ্ভূত পরিবর্তন দেখে অবাক।
বুলধানা জেলার তহসিলদার সাইফান নাদফ জানান, গত ২-৩ দিন ধরে লোনার হ্রদের জল লাল হয়ে গেছে। বন বিভাগকে জলের নমুনা পরীক্ষা করে এর কারণ জানতে চাওয়া হয়েছে।
বিজ্ঞানীরা অবশ্য জানিয়েছেন, হালোব্যাকটিরিয়া এবং ডুনোনিলা স্যালিনা নামক ছত্রাকের কারণে লোনার হ্রদের জল লাল হয়ে গিয়েছে। ঝড় ও বৃষ্টিপাতের কারণে হালোব্যাকটিরিয়া এবং ডুনোনিলা স্যালিনা ছত্রাক সৃষ্টি হয়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, লোনার হ্রদের জল লাল হওয়ার পিছনে আরও অনেক কারণ থাকতে পারে। সেই কারঙুলিও খতিয়ে দেখা হচ্ছে।
লোনার হ্রদের জলের রঙ লাল হওয়ার পরে আশেপাশের অঞ্চল থেকে প্রচুর মানুষ হ্রদটি দেখতে আসছেন। কিছু লোক এটিকে অলৌকিক হিসাবে বিবেচনা করছেন, আবার অনেকগুলি গুজবও ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য বিষয় হল, একসময় নাসাও এই হ্রদের নানান গোপন বিষয় জানতে আগ্রহী ছিল।
লোনার হ্রদটি আকারে গোলাকার।গভীরতায় এটি প্রায় দেড়শো মিটার। পৃথিবীর সঙ্গে উল্কার সঙ্গে সংঘর্ষে এই হ্রদ তৈরি হয়েছিল বলে মনে করা হয়। এর জল লবণাক্ত।
গ্রামবাসীরা এই হ্রদ সম্পর্কে একটি অন্য ঘটনা বলেন। তাঁদের দাবি ২০০৬ সালে এই হ্রদ শুকিয়ে গেছিল। সেসময় ওই জলে নানান খনিজ পদার্থও দেখা গিয়েছিল বলে জানিয়েছে গ্রামবাসীরা। তবে পরে বৃষ্টির সময় এই হ্রদ আবার ভরে যায়।
সম্প্রতি, লোনার হ্রদ নিয়ে গবেষণা করে জানা গেছে যে এই হ্রদটি প্রায় ৫ লক্ষ ৭০ হাজার বছরের পুরানো। অর্থাৎ এই হ্রদটি রামায়ণ এবং মহাভারত আমলেও ছিল।
একটা সময় বিজ্ঞানীরা দাবি করেছিলেন, আগ্নেয়গিরির মুখের কারণে এই হ্রদটি তৈরি হয়েছিল। পরে অবশ্য সেই দাবি ভুল প্রমাণিত হয়। এখন মনে করা হয় উল্কার কারণেই এই হ্রদ তৈরি হয়েছে।
The post হঠাৎ করেই লাল লোনার হ্রদের জল, হতবাক বিজ্ঞানীরাও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zlGB8o