অবিশ্বাস্য কম দামে মিলছে সবকিছু, ফ্লিপকার্টে শুরু বিগ সেভিং ডে সেল

নয়াদিল্লি: এই মাসে ক্রেতাদের জন্য ফের আকর্ষণীয় সেলের অফার নিয়ে হাজির হল ই কমার্স সাইট ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডে সেল চলবে ২৩ জুন থেকে আগামী ২৭ তারিখ পর্যন্ত। এই পাঁচদিন ধরে ক্রেতারা আকর্ষণীয় জিনিস পত্র কিনতে পারবেন অবিস্বাস্য কম দামে। ইলেকট্রনিক্স জিনিসের পাশপাশি অন্যান্য গ্যাজেটের উপরেও থাকবে একাধিক ছাড়। কম দামে মনের মত জিনিস কিনতে চাইলে এই পাঁচদিন ক্রেতাদের কাছে সেরা সুযোগ।

ফ্লিপকার্ট প্লাস গ্রাহকেরা এই সেলের সুবিধা নিতে পেরেছেন ২২ জুন রাত ৮ টা থেকে। এই সেলে কেনাকাটার জন্য ক্রেতাদের একাধিক সুবিধা দিচ্ছে ফ্লিপকার্ট। নো কস্ট ইএমআইয়ের সুবিধাও পাবে গ্রাহকেরা।

ইলেকট্রনিক্স এবং অন্যান্য গ্যাজেটে সহ স্মার্ট ওয়াচ এবং অন্যান্য জিনিসের উপরে থাকছে আকর্ষণীয় ছাড়। এছাড়া গ্রাহকেরা যদি এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করেন সে ক্ষেত্রে তারা পাবেন ১০ শতাংশ ছাড়। এছাড়াও থাকছে একাধিক সুবিধা। কম দামে আক্রশনীয় জিনিস কিনতে চাইলে এই সেল গ্রাহকদের কাছে সব থেকে আকর্ষণীয় তা বলার অপেক্ষা রাখে না।

এই সেলে canon eos 3000d পাওয়া যাবে মাত্র ১৮৯৯৯ টাকাতে। এই ক্যামেরার সঙ্গে থাকছে একটি ১৮-৫৫ লেন্স কিট তার সঙ্গে ১৬ জিবি মেমরি কার্ড। এতে থাকছে এক বছরের ওয়ার‍্যান্টি। এছাড়া থাকছে অতিরিক্ত এক বছরের ওয়ার‍্যান্টি কেনার দিন থেকে।

এছাড়া গুগল হোম মিনি পাওয়া যাবে মাত্র ২২৯৯ তে। প্রায় অর্ধেক দামে এই স্মার্ট স্পিকার গ্রাহকেরা কিনতে পারবে এই সেল চলাকালীন। এছাড়াও স্মার্ট ফোনের উপরে থাকছে একাধিক ছাড়। আইফোন এক্সএস ৬৪ জিবি পাওয়া যাবে ৫৮৯৯৯ তে। এছাড়া ফ্লিপকার্ট এই ফোন কিনতে চাইলে পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে।অর্থাৎ সেল চলাকালীন খুব কম দামে যে কোন জিনিস গ্রাহকেরা কিনতে পারবেন। থাকছে অন্যান্য ফোনের উপরেও আকর্ষণীয় ছাড়।

The post অবিশ্বাস্য কম দামে মিলছে সবকিছু, ফ্লিপকার্টে শুরু বিগ সেভিং ডে সেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dx04ky
Post a Comment (0)
Previous Post Next Post