বাতকর্মের ফলে কি ছড়াতে পারে কোভিড ১৯, সামনে এল এক নয়া দিক

মেলবোর্ন: করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যে একাধিক দেশ কার্যত স্তব্ধ। প্রভাব পড়েছে অর্থনীতির উপরেও। বিজ্ঞানীরা ইতিমধ্যে আপ্রাণ চেষ্টা করে চলেছে এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করার। পাশপাশি প্রতিষেধক পরীক্ষা করার কাজেও ব্যস্ত অনেকেই। তার মধ্যে অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানীর নয়া গবেষণা কিছুটা হলেও অবাক করল সকলকে।

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে অস্ট্রেলিয়ার এক গবেষক এমনটা জানিয়েছেন। এমনিতেই এই করোনা ভাইরাস প্রতিরোধের কারণে বিশ্বজুড়ে একাধিক সতর্কতা জারি হয়েছে সামাজিক দুরত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে মাস্কের ব্যবহার এবং স্যানিটাইজারের ব্যবহারের উপরে জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক নয়া গবেষণাতে জানা গিয়েছে বাতকর্মের মাধ্যমেও এই কোভিড ১৯ ভাইরাস একজন থেকে অন্যজনের শরীরে প্রবেশ করতে পারে।

ইতিমধ্যে বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। আর তারই সঙ্গে মারা গিয়েছেন অনেকে। সেখানে এই নয়া গবেষণা বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের।

একাধিক ডাক্তার এই মুহূর্তে মাস্ক ব্যবহার থেকে শুরু করে স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার উপরে জোর দিয়েছেন। তারই সঙ্গে বাতকর্মের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলেছেন। এছাড়া কাছাকাছি থাকা অবস্থাতে বাতকর্ম না করতে নিষেধ করেছেন গবেষকেরা। তবে ইতিমধ্যে গবেষকেরা এই বিসয় নিয়ে একাধিক ভাবে গবেষণা শুরু করেছেন। এমনিতেও অনেকেই মানুষের ভিড়ে এই বাতকর্ম পছন্দ করেন না।

তবে টা যাতে কেউ না করেন তার উপরেও জোর দিয়েছেন এই অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা। প্রতিষেধক তৈরি করার জন্য বেশ কিছু দেশে পরীক্ষামূলক ভাবে কিছু পদক্ষেপ গ্রহন করেছে। আর সেখানে দাঁড়িয়ে এই নয়া গবেষণা যথেষ্ট অন্যরকম বলেও মনে করছেন অনেকে।

The post বাতকর্মের ফলে কি ছড়াতে পারে কোভিড ১৯, সামনে এল এক নয়া দিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2As2C64
Post a Comment (0)
Previous Post Next Post