রোম: ভ্রমণ বন্ধ। এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বন্ধ। এরই মাঝে এই শহরে বিক্রি হচ্ছে বাড়ি। আস্ত বাড়ি বিক্রি হচ্ছে জলের দরে। অবশ্য জলের দরে বললেও ভুল হবে। মাত্র ৮৫ টাকায় বাড়ি বিক্রি হচ্ছে ইতালির এই শহরে।
নিজেকে কোভিড ফ্রি শহর বলে ঘোষণা করেছে সিনকিউফ্রন্ডি। এই শহরের পুরসভার দাবি আর একটিও করোনা আক্রান্ত রোগি নেই সেখানে। তবে করোনা বিধ্বস্ত ইতালির এই শহরে এখন সার সার দিয়ে পড়ে রয়েছে খালি বাড়ি। কালাব্রিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত এই টাউনের পুরসভা তাই হাউসিং বোনাঞ্জা ঘোষণা করেছে।
পুরসভার তরফ থেকে করা এই ঘোষণায় মেয়র মাইকেল কোনিয়া বলেছেন এই মিশনের উদ্দেশ্য শহরে ফের বসতি স্থাপন। অপারেশন বিউটি নাম দিয়ে শুরু হয়েছে বাড়ি বিক্রির অভিযান। পুরসভার মূল লক্ষ্য যারা শহরে কাজের সন্ধানে চলে যাওয়া যুবক যুবতীদের ছেড়ে যাওয়া বাড়িগুলি বিক্রি করা। এতে জনবসতি ফের গড়ে উঠবে ওই এলাকায়, আশা পুরসভার। মূলত কমবয়েসীদের ক্রেতা হিসেবে টার্গেট করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, বেশিরভাগ বাড়ি খালি পড়ে রয়েছে। শহরে এক প্রান্ত যাতে একেবারে মানবশূণ্য না হয়ে পড়ে, তাই পুরসভার পক্ষ থেকে এই ব্যবস্থা। মেয়র জানাচ্ছেন, এই শহরের একদিকে পাহাড়, অন্যদিকে দুই সমুদ্র। শহরের মধ্যে থেকে মাত্র ১৫ মিনিট গাড়িতে গেলেই সমুদ্রের দেখা মেলে। ছোট নদী রয়েছে। এই মনোরম পরিবেশে অনেকেই বাড়ি কিনতে চাইবেন বলে আশা মেয়রের।
The post মাত্র ৮৫ টাকায় বাড়ি বিক্রি হচ্ছে করোনা মুক্ত এই শহরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y1j0Uh