সাত সকালে চার জেলায় প্রাক বর্ষার বৃষ্টি

স্টাফ রিপোর্টার , কলকাতা : পূর্বাভাস মিলিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল সকালেই। বৃষ্টি হচ্ছে কলকাতা , হাওড়া , উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণায়। তাও একদম বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি। বুধবার দিনভর গরম থাকার পর রাত থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন হতে শুরু করে। ভোরবেলায় মেঘমুক্ত আকাশ থাকলেও মুহূর্তে আকাশকে ঘিরে ফেলে কালো মেঘ। সকাল আটটা থেকে শুরু হয় মেঘের গর্জন। এখন চলছে বৃষ্টি।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করে যাবে বর্ষা। তার আগে আজ বুধবার থেকে ভাসবে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ঠিক সেই কথা মিলিয়েই শুরু হয়েছে বৃষ্টি। প্রাক বর্ষা যে জাকিয়ে বসেছে এমন আবহাওয়াতেই তা স্পষ্ট। শুক্রবার অর্থাৎ যেদিন বর্ষা প্রবেশের সম্ভাবনা সবথেকে বেশি সেদিনী দক্ষিণবঙ্গে ভালো পরিমান বৃষ্টি হতে পারে। তার আগে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এতে অস্বস্তি কম না দক্ষিনবঙ্গের।

হাওয়া অফিস জানাচ্ছে, আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গে দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ভালো পরিমান বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয়বাস্প বেশি থাকায় হাঁসফাঁস পরিস্থিতি বজায় ছিল। সকালের মতো বেলার দিকেও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমান বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

The post সাত সকালে চার জেলায় প্রাক বর্ষার বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37klhwu
Post a Comment (0)
Previous Post Next Post