নয়াদিল্লি: দেশে ফের সর্বোচ্চ হারে সংক্রমণ। শুক্রবারের হিসেবে শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৯৮৮৭ জন। যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন।
শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। ফলে এখন পর্যন্ত মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৪২ জন। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে গিয়েছন ১ লক্ষ ১৪ হাজার ৭৩ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৯৪২ টি ও মৃত ৬৬৪২ জন।
একসময় করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছিল ইতালি। এবার সংক্রমণের বিচারে সেই ইতালিকেও পিছনে ফেলে দিল ভারত। ইতালিকেও টপকে করোনায় ষষ্ঠ স্থানে উঠে এল ভারত। আগের সপ্তাহে চিনকে করোনা আক্রান্তের বিচারে পার করেছিল ভারত।
২৯ মে থেকে প্রত্যেকদিন ৮০০০ বা তার বেশি নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামনে আসছে। ২ জুন ২ লক্ষ পেরিয়ে যায় আক্রান্তের সংখ্যা। এখন প্রত্যেক ১৫ দিনে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা।
বিশেষজ্ঞরা আশঙ্কার বার্তা দিয়ে বলছেন, এই তালিকায় ভারত আরও উপরে উঠে আসবে, অর্থাৎ ভারতে সংক্রমণ আরও বেশি ছড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ইরান, জার্মানি ও ফ্রান্সকে পিছনে ফেলে দিয়েছে ভারত। চলতি সপ্তাহের শেষে স্পেনকেও পিছনে ফেলে দেবে ভারত। জুনের মাঝামাঝি সময়ে ইউকে-কে পেরিয়ে যাবে।
প্রথমে সংক্রমণ আয়ত্বের মধ্যে থাকলেও যখন থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর ব্যবস্থা করে কেন্দ্র, তবে থেকেই যেন ব্যাপক হারে বেড়েছে সংক্রমণ, এমনটাই দাবি বেশ কিছু বিশেষজ্ঞদের।
এমন ভাবে চলতে থাকলে অন্য আরও ইউরোপের দেশকে পার করে ভারত চতুর্থ স্থানে চলে আসতে পারে বলে শঙ্কা করছেন গবেষকরা। যা যথেষ্ট চিন্তার বিষয় বলে মানছেন সকলেই।
The post BREAKING: ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজারেরও বেশি, মোট মৃত্যু বেড়ে ৬৬৪২ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30c12zA