ওয়াশিংটন: কিছুটা যেন কমের দিকে মৃত্যুমিছিল। মার্কিন মুলুকে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হল ৪৫০ জনের। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী এই খবর সামনে এসেছে। সোমবার ৪৫০ টি মৃত্যু আপাতত শেষ দুমাসে মার্কিন মুলুক সর্বাপেক্ষা কম মৃত্যুর পরিসংখ্যান।
এই মুহূর্তে মার্কিন মুলুকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৯৩২। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৫৬ হাজারেরও বেশি।
মার্কিন মুলুকের নিউ ইয়র্কে সংক্রমণের সংখ্যা সর্বাধিক। সেখানে আক্রান্ত হয়েছে প্রায় ৩ লক্ষ ৭৯ হাজার মানুষ। মৃতের সংখ্যা ২৪ হাজারের বেশি। ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার মৃত্যু হয়েছে ৪৬৫৩ জনের। নিউজার্সিতে মোট ১ লক্ষ ৬৪ হাজার আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজারের বেশি মানুষের।
বিশ্ব মহামারি নভেল করোনা ভাইরাসের থাবায় সবচেয়ে এখনও অবধি সবচেয়ে বিধ্বস্ত দেশ আমেরিকা। সংক্রমণ থেকে মৃত্যু সবেতেই এগিয়ে এই দেশ।
আমেরিকা জানিয়েছে, চিনের সঙ্গে সম্পর্ক কমালে হু-এর অনুদান শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক এরপরেই জর্জ ফ্লয়েডের মৃত্যুতে পরিস্থিতির পারদ চড়েছে। তাই সবমিলিয়ে বেশ টালমাটাল পরিস্থিতি আমেরিকায়।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই জানিয়েছেন, ভারত এবং চিনের মতন দেশে COVID-19 পরীক্ষা বাড়ানো হলে তা আমেরিকার মোট করোনা সংক্রমণের সংখ্যা ছাপিয়ে যাবে।
পাশাপাশি ট্রাম্প জানিয়েছে, “দেশের অর্থনৈতিক অবস্থা ফের উজ্জীবিত হচ্ছে যা কেউ ভাবতেও পারেনি”। এও জানানো হয়েছে এখনও পর্যন্ত ১.২ বিলিয়ন পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট দেশের স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়েছে।
The post BREAKING:২৪ ঘণ্টায় আরও ৪৫০ মৃত্যু, শুধু আমেরিকাতেই আক্রান্ত ১৯ লক্ষের বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3f7EQLw