মুসলিমদের নমাজ পড়তে দিলেই গায়েব হবে করোনা : সাংসদ শফিকুর

লখনউ : আজব নিদান দিলেন সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান। সোমবার তিনি মন্তব্য করেন নোভেল করোনা ভাইরাস দূরীভূত হবে যদি মসজিদে নমাজ পড়তে দেওয়া হয়। তাঁর দাবি মুসলিমদের নমাজ পড়ার জন্য মসজিদ খুলে দিলেই করোনা দেশ থেকে চলে যাবে।

উত্তরপ্রদেশের সম্বল লোকসভা এলাকার সাংসদ রহমান এদিন বলেন ১২ই অগাষ্টের বকরি ইদ উৎসবের জন্য বাজারও খুলে দেওয়া হোক। তিনি বলেন বাজার খুলে গেলে ইদের আগে কেনাকাটা করতে পারবেন মানুষ। মসজিদ খুলে দেওয়া হলে দু’বেলা নমাজ পড়া যাবে। যখনই আমরা আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করব, তখনই দেশ থেকে করোনা যাবে।

এদিকে, লাগামছাড়া সংক্রমণ গোটা দেশে। দেশের কোণায়-কোণায় বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। সোমবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুয়ায়ী দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লক্ষ ১৮ হাজার ৪৩। দেশে করোনায় মৃত বেড়ে ২৭ হাজার ৪৯৭। এখনও পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯টি। ৭ লক্ষেরও বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন।

দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনা। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে রীতিমতো আতঙ্কে বিশেষজ্ঞরাও। তাঁদের অনেকেরই দাবি, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।

করোনার বাড়বাড়ন্ত রুখতে শনিবার ও রবিবার সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকার। এই লকডাউনের মধ্যে কেবলমাত্র প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে ছাড় মিলবে।

সরকারী ও বেসরকারী অফিস, নিত্য প্রয়োজনীয় না এমন দোকান, মল এবং রেস্তোঁরাগুলি বন্ধ থাকবে। পাশাপাশি গণপরিবহণও থাকবে বন্ধ বলে জানানো হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংক্রমণের নয়া রেকর্ড। একদিনে করোনা আক্রান্ত হলেন ৪০ হাজারের বেশি মানুষ। এরই পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে গোটা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তর সংখ্যা ১১ লক্ষের গণ্ডি পার করেছে।

The post মুসলিমদের নমাজ পড়তে দিলেই গায়েব হবে করোনা : সাংসদ শফিকুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hx15vB
Post a Comment (0)
Previous Post Next Post