বাঙালিদের প্রশংসা করতে গিয়ে জাঠদের ‘অপমান’, ফের বিতর্কে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

আগরতলা: ফের বিতর্কিত মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। বাঙালিদের প্রশংসা করতে গিয়ে এবার জাঠ, পাঞ্জাবিদের অপমান করে বসলেন তিনি। পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দাদের সঙ্গে বাঙালিদের তুলনা করতে গিয়ে রীতিমতো বিপর্যয় ঘটালেন এই বিজেপি নেতা।

একটি ভাইরাল ভিডিওতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, জাঠদের শারীরিক গঠন মজবুত হলেও তাঁদের বুদ্ধি কম। তাঁদের সঙ্গে শারীরিক ভাবে পেরে ওঠা না গেলেও বুদ্ধি দিয়ে হারানো সহজ। তিনি আরও বলেন, সারা পৃথিবীতে বাঙ্গালীদের পরিচয় তাঁদের বুদ্ধির জন্য, মেধার জন্য। বাঙালিদের মেধাকে কেউ অতিক্রম করতে পারে না।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্য, পাঞ্জাবি সর্দাররা কোনও কিছুকে ভয় পায় না। তাদের সঙ্গে শারীরিকভাবে শক্তিতে পেরে ওঠা কঠিন। হরিয়ানায় আছে জাটরা। তারাও শারীরিকভাবে সুগঠিত। কিন্তু দুই জাতিই, তাঁর মতে দুর্বল মস্তিষ্কের।’

অবশ্য এই প্রথম না, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বিপ্লব দেব। মেকানিকাল ইঞ্জিনিয়ারদের নয়, শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিসে যোগ দেওয়া উচিত বলে জানিয়েছিলেন তিনি।

বিপ্লব দেবের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন, কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি বলেন, এটা বিজেপির নিম্নমানের চিন্তাধারার ফসল। এই মন্তব্যের জন্য ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ বলেও জানিয়েছেন তিনি।

The post বাঙালিদের প্রশংসা করতে গিয়ে জাঠদের ‘অপমান’, ফের বিতর্কে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hqIoJX
Post a Comment (0)
Previous Post Next Post