নয়াদিল্লি: সোমবার রাতে দিল্লির কাছে গাজিয়াবাদে তাঁর দুই মেয়ের সামনে গুলিবিদ্ধ হন উত্তরপ্রদেশের এক সাংবাদিক। বুধবার সকালে হাসপাতালে মৃত্যু হল তাঁর। সোমবার রাতে বাড়ির কাছে সাংবাদিক বিক্রম যোশির ওপর আক্রমণ করে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই হামলার ছবি।
জানা গিয়েছে, তিনি তাঁর দুই মেয়েকে নিয়ে মোটর সাইকেলে ছিলেন। সে সময় একদল দুষ্কৃতী তাঁদের ওপর হামলা করে ও গুলি চালায়। সোমবার রাত ১০ টা ৩০ নাগাদ এই হামলা চালানো হয়। এরপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানানো হয়েছে।
এই ঘটনায় মোট ৯ জন অভিযুক্ত। এছাড়া ২ জন পুলিশ কর্মীকেও সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য, এই হামলার চার দিন আগে একদল লোক তাঁর ভাইঝিকে হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন থানায়।
সিসিটিভি ভিডিওতে দেখা গিয়েছে, ওই লোকেরা সাংবাদিককে ঘিরে ফেলে তাঁকে বাইক থেকে নামায় ও তাঁকে মারধর করে হত্যা করে। এসময় আতঙ্কে দুই মেয়ে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এঘটনায় গতকালই কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী সাংবাদিকের উপর আক্রমণ নিয়ে যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করেন। আর এরপরেই সকালে পাওয়া গেল সেই সাংবাদিকের মৃত্যুর খবর।
The post মেয়েদের সামনেই সরাসরি গুলি চালায় দুষ্কৃতীরা, হাসপাতালে মৃত্যু সাংবাদিকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ONsRrf