ভুটানে বৃষ্টি, সঙ্গে মৌসুমি অক্ষরেখা, জোড়া ফলায় জলের তলায় উত্তরবঙ্গ

স্টাফ রিপোর্টার , কলকাতা : বুধবার, অতিভারী বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। পাশাপাশি আসাম মেঘালয় টানা তিন-চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আবহাওয়াবিদদের ব্যখ্যা অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ উত্তরবঙ্গে সক্রিয়। তাই হিমালয়ের পাদদেশ এলাকায় মৌসুমী অক্ষরেখার অবস্থান করছে। সঙ্গত দিচ্ছে দখিনা বাতাস। যা সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প টেনে আনাছে। এর জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের। মূলত উত্তরবঙ্গের ৮ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস মিলছে হাওয়া অফিস সূত্রে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ভুটান সীমান্তে পাহাড় ও ডুয়ার্সে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে উত্তরবঙ্গের চা বাগান, গ্রাম, রাস্তাঘাট। ভুটান থেকে জল ছাড়ার ফলে ফুলে-ফেঁপে উঠেছে ডুয়ার্সের নদীগুলিও। হাতিনালা নদীর জলে প্লাবিত বানারহাট, বিন্নাগুড়ি, গয়েরকাটার বিস্তীর্ণ এলাকা। বানারহাটের শান্তিপাড়া, সুকান্তপল্লী, কলোনি এলাকার পরিস্থিতি ভয়ঙ্কর। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বানারহাট, বিন্নাগুড়ি এবং সাকোয়াঝোড়া ১– এই তিন গ্রামপঞ্চায়েত এলাকায় জল ঢুকেছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। ৫০টির বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

The post ভুটানে বৃষ্টি, সঙ্গে মৌসুমি অক্ষরেখা, জোড়া ফলায় জলের তলায় উত্তরবঙ্গ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2WJB18o
Post a Comment (0)
Previous Post Next Post