চিকাগো: আমেরিকায় ফের চলল গুলি। স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার সন্ধ্যায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে এক আততায়ীর গুলিতে আহত হলেন কমপক্ষে ১৪ জন।
পুলিশের তরফে জানা গিয়েছে, ওয়েস্ট ৭৯ স্ট্রিটের ১০০০ ব্লকে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ এই গুলি চালানোর ঘটনা ঘটে। গুলি চালানোর ঘটনার পরেই এক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে কে বা কারা হামলা চালিয়েছে, এনিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।
চিকাগো কর্তৃপক্ষ জানাচ্ছে, একটি কালো গাড়িতে করে সে দুষ্কৃতীরা শেষকৃত্যে অংশ নেওয়া লোকজনের উপর গুলি চালায়। যদিও এরপর ওই শেষকৃত্যে অংশ নেওয়া কিছু লোকও পালটা গুলি চালায় বলে দাবি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহতরা প্রত্যেকেই প্রাপ্ত বয়স্ক। তাঁদেরকে আলাদা আলাদা ৫ টি হাপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বেশিরভাগ লোকের অবস্থা গুরুতর।
পুলিশ এই ঘটনার পিছনে কি মোটিভ রয়েছে তা ভেবে কূল কিনারা করতে পারছে না, বলে জানা যাচ্ছে।
ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা আহতদের দেখার আগে বাড়ির ভিতরে বসে গুলির শব্দ শুনতে পান, এবং বেরিয়ে দেখেন অনেকে আহত হয়ে পড়ে রয়েছেন।
ঘটনাস্থল থেকে চিকাগো পুলিশ ৬০ টি শেল উদ্ধার করেছে। এই শুটিং- এর সম্পর্কে যারা কিছু জানেন বা কিছু দেখেছেন তাদের কাছে পুলিশ অনুরোধ করেছেন, তাঁরা যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
The post শেষকৃত্য চলাকালীন চিকাগোয় শুটআউট, হাসপাতালে কমপক্ষে ১৪ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eOQ07k