‘সুশান্তের মুখে কখনো নামই শুনিনি ওর’, ‘বেস্ট ফ্রেন্ড’ সন্দীপ সিং সম্পর্কে বললেন পবিত্র রিশতা-র অভিনেতা

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের তদন্তে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই ঘটনায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তার পরিবার। তবে তদন্তে আরো বেশ কিছু নাম প্রকট ভাবে জড়াচ্ছে। তাদের মধ্যে আরেকটি নাম হলো সন্দীপ সিং। সন্দীপ সিং সুশান্তের মৃত্যুর পর দাবি করেন তিনি অভিনেতা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যদিও সুশান্তের সহ-অভিনেতা দীপক কাজির কেজরিওয়াল জানিয়েছেন যে সুশান্তের মুখে কখনো সন্দীপের নাম তিনি শোনেননি।

দীপকের সঙ্গে পবিত্র রিস্তা ধারাবাহিকে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। সেই সময় থেকেই নাকি সুশান্তের বন্ধু সন্দীপ। কিন্তু দীপক কাজির কেজরিওয়াল জানিয়েছেন, সুশান্তের মুখে বন্ধু হিসেবে কখনো সন্দীপ সিং এর নাম তিনি শোনেননি। এই ধারাবাহিকে সুশান্তের বাবার ভূমিকায় অভিনয় করেছেন দীপক।

রিপাবলিক টিভির কাছে সাক্ষাৎকারে দীপক বলেছেন, “আমি কোনদিন সন্দীপ সিং কে দেখিনি। আমি ওকে প্রথম দেখলাম কোন একটি নিউজ চ্যানেলে। যেখানে তিনি নিজেকে সুশান্তের বন্ধু হিসেবে দাবি করেছেন এবং বলেছেন গত ১০ মাস তার সঙ্গে সুশান্তের কোন যোগাযোগ ছিল না। আমি জানিনা উনি কোথা থেকে এখানে এলেন। আর কোন অধিকার নেই এসব বলতে পারলেন। এমনকি সুশান্তের মুখে আমি উনার নাম পর্যন্ত কখনো শুনিনি।”

সুশান্তের মৃত্যুর দিন সন্দীপকে তার বাড়িতে দেখা গিয়েছিল। এমনকি সেখান থেকে হাসপাতাল এ পর্যন্ত গিয়েছিলেন সন্দীপ সিং। পরের দিন তিনি সুশান্তের শেষকৃত্য গিয়েছিলেন। এবং তারপর থেকে বিভিন্ন সংবাদমাধ্যমের তাকে দেখা গেছে এবং তিনি সুশান্তের সম্পর্কে নানা রকম কথা বলেছেন। এমনও বলেছেন একসময় সুশান্ত-অঙ্কিতা সঙ্গে তিনি থাকতেন। সুশান্ত তার ভাইয়ের মতন ছিল এ কথাও বলেছেন সন্দীপ।

এ বিষয়ে দীপক কাজির বলছেন, “মহেশ শেট্টির বাড়িতে আমরা অনেক সময় আড্ডা মারতে যেতাম। মানব ভিজের বাড়িতেও যেতাম। কিন্তু সুশান্তের নাম কখনো শুনিনি। সুশান্ত ও অঙ্কিতার বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকে আমার আর সেভাবে ওদের সঙ্গে যোগাযোগ থাকেনি।”

সুশান্ত সম্পর্কে ৭০ বছরের এই অভিনেতা বলছেন, “ও যেদিন অডিশন দিতে এসেছিল আমি প্রথম ওকে দেখি। ও মহেশ শেট্টির বন্ধু ছিল। ওর সঙ্গে শুটিং সেটে দেখা হতো এবং বেশ ভালো লাগতো ওকে। আমার টাক মাথা আর ধূমপান করা নিয়ে খুব মজা করত। খুব ভালো ছেলে ছিল। নিজের কাজের ব্যাপারে ভীষণ পরিশ্রম এবং নিষ্ঠাবান ছিল।”

The post ‘সুশান্তের মুখে কখনো নামই শুনিনি ওর’, ‘বেস্ট ফ্রেন্ড’ সন্দীপ সিং সম্পর্কে বললেন পবিত্র রিশতা-র অভিনেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jcojro
Post a Comment (0)
Previous Post Next Post