স্টাফ রিপোর্টার , কলকাতা : ব্যাপক বৃষ্টি হচ্ছে শহর জুড়ে। টানা তিন দিন বাড়ল বৃষ্টির পরিমান। সঙ্গে কমল শহরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। নিম্নচাপের এই বৃষ্টি আগামী বেশ কিছুদিন চলবে বলেইই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে লকডাউন চলছে সঙ্গে আগামী দুই দিন শনি ও রবিবার। ফলে বৃষ্টি হলেও মানুষের রাস্তায় বেরিয়ে ভোগান্তির সম্ভাবনা আপাতত কম। তবে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে বৃষ্টির পরের সপ্তাহতেও চলবে। তখন সমস্যা হতে পারে।
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার বিকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় ৫৩.৭ মিলিমিটারের বৃষ্টি কমিয়েছে সর্বোচ্চ তাপমাত্রাকে। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬০.১ মিলিমিটার। স্বাভাবিক নিয়মে আপেক্ষিক আর্দ্রতা যথেষ্ট বেশি। সর্বোচ্চ ৯৭ ও সর্বনিম্ন ৯৩ শতাংশ। দমদমে বৃষ্টি হয়েছে ৪৭.৫ মিলিমিটার, সল্টলেকে ৫১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার বিকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আগেই এই তাপমাত্রা স্বাভাবিকের নীচে চলে গিয়েছিল। সৌজন্যে ৩০.২ মিলিমিটারের বৃষ্টি। ওইদিন সকালে রেকর্ড অনুযায়ী ৩০.৪ মিলিমিটার বৃষ্টি হয়। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৭ ও সর্বনিম্ন ৮১ শতাংশ। দমদমে বৃষ্টি হয় ৩৮.১ মিলিমিটার, সল্টলেকে ৩ মিলিমিটার বৃষ্টি হয়।
মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৮৩ শতাংশ। বৃষ্টি হয় ২১.৫ মিলিমিটার।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৮৩ শতাংশ। এর থেকে বুধবার যে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক তা বলা যেতেই পারে। এর কারণ মঙ্গলবারএর বৃষ্টি। ওইদিন সকালে রোদের দেখা মিললেও, বেলা গড়াতেই আকাশের চেহারা পাল্টে যায়। দুপুরের পর কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বয়েছে দমকা হাওয়া।
The post বাড়ছে বৃষ্টি, আর্দ্রতা থাকলেও নামছে পারদ, স্বস্তিতে শহরবাসী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EhG3m9