সমুদ্রের তলদেশেই কি সাবমেরিন লুকিয়ে রাখে চিন, পাওয়া গেল প্রথম ছবি

বেজিং: চিন নানান ভাবেই তাঁর শক্তি বাড়ানোর চেষ্টা করে চলেছে। সাম্প্রতিক সময়ে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে চিন দক্ষিণ চিন সাগরে সমুদ্রের নীচে এমন একটি বেসমেন্ট তৈরি করেছে, যেখানে সাবমেরিনগুলিও লুকিয়ে রাখা যেতে পারে।

এই বেসমেন্টটি চিনের হেনান দ্বীপে উলিয়ান নেভাল বেসের কাছে অবস্থিত। একটি উঁচু পাহাড়, যার নীচেই কিনা সমুদ্র। সমুদ্রের নীচে নির্মিত বেসমেন্টে চিন চাইলেন সাবমেরিন লুকিয়ে রাখতে পারে।

রেডিও ফ্রি এশিয়া ১৮ অগস্ট প্রথম এই ছবি টুইট করে। সেই ছবিতে দেখে যাচ্ছে, একটি সাবমেরিন উলিয়ান নেভাল বেসের বেসমেন্টের দিকে যাচ্ছে, তারপরেই ছড়িয়েছে জল্পনা।

এমনকি ওই এলাকার আশেপাশে দুটি যুদ্ধজাহাজও দেখা যায়। মনে করা হচ্ছে সেগুলি ০৯৩ ধরনের সাবমেরিন। এই ০৯৩ সাবমেরিন ৩ রকমের হয়। চিনের কাছে এমন অনেকগুলি সাবমেরিন রয়েছে যা পারমাণবিক অস্ত্র, টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত।

সারা বিশ্বের বেশ কিছু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রায়শই বলেন, চিন তাঁর ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রগুলি বেসমেন্টে লুকিয়ে রাখে। তবে বেসমেন্টে লুকিয়ে থাকা চিনা সাবমেরিনের ছবি প্রথমবারের জন্য সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে।

উলিয়ান নেভাল বেসটি হেনান দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত। অবস্থা এমন যে, আমেরিকাও চিনের এই নৌ ঘাঁটির ওপর নজর রেখেছে। বর্তমানে এমনিতেই তাইওয়ান ইস্যুতে উত্তেজক পরিস্থিতি রয়েছে চিন ও আমেরিকার মধ্যে।

The post সমুদ্রের তলদেশেই কি সাবমেরিন লুকিয়ে রাখে চিন, পাওয়া গেল প্রথম ছবি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EiznEB
Post a Comment (0)
Previous Post Next Post