ওয়াশিংটন: করোনার কবলে গোটা পৃথিবী। সংক্রমণ রুখতে মাক্স এবং সামাজিক দূরত্ব বজায় রাখাই প্রধান দাওয়াই। যতদিন না পর্যন্ত সারা বিশ্বের সমস্ত দেশে করোনার প্রতিষেধক আবিষ্কার হচ্ছে ততদিন পর্যন্ত মেনে চলতে হবে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সতর্কতা বিধি।
শুধু তাই নয়, করোনার দাপট ঠেকাতে ২ মিটার পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকা জারি রয়েছে। তবে সংক্রমণ রুখতে ২ গজ দূরত্ব যথেষ্ট নয় বলে দাবি করলেন একদল বিজ্ঞানী।
সম্প্রতি স্বাস্থ্য সংক্রান্ত একটি জার্নালে বিএমজির গবেষকরা জানিয়েছেন যে, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে ২ মিটার দূরত্ব কোনওভাবেই নিরাপদ নয়। কারণ, করোনা সংক্রমিত কোনও ব্যক্তির হাঁচি,কাশি বা কথা বলার সময় মুখ থেকে যে বাতাস নির্গত হচ্ছে তার মাধ্যমে রোগের জীবাণু অন্তত ৮ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
আর এক্ষেত্রে করোন ভাইরাসের বিস্তার রোধে দুই মিটার সামাজিক দূরত্বের নিয়ম ‘পুরানো বিজ্ঞানের উপর ভিত্তি করে’ বলেই দাবি করেছেন গবেষকরা।
এই বিষয়ে আরও বিস্তারিত বলতে গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাস জোনসের বলেছেন, ‘নিরাপদ শারীরিক দূরত্বের বর্তমান নিয়মগুলি পুরোনো বিজ্ঞানের উপর ভিত্তি করে রয়েছে’। ফলে বাস্তবে সবসময় ২ মিটার দূরত্ব যেমন বজায় রাখা সম্ভব নয়, তেমনই করোনাকে বশে আনতে গেলে মেনে চলতে হবে অন্তত ৮ মিটারের দূরত্ব বিধি। তারপরেও কতটা সুরক্ষিত থাকা যাবে সেই বিষয়ে বিশদে কিছুই জানায়নি তাঁরা।
সুতরাং যতদিন না পর্যন্ত করোনার কোনও প্রতিষেধক বাজারে আসছে,ততদিন মেনে চলুন স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সতর্কতা বিধি।
The post সংক্রমণ রোধে ২ মিটারের সামাজিক দূরত্ব যথেষ্ট নয়, দাবি বিজ্ঞানীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31wvkNX