মুম্বই: আজব কাণ্ড! মোবাইল চুরির তদন্তে বলিউডের গল্পকেও হার মানাচ্ছে এক প্রেমিক চোরের কাহিনী। পুণেতে হওয়া এই ঘটনায় পুলিশ জানাচ্ছে, প্রতিশোধ স্পৃহায় এই কাজ করত অভিযুক্ত ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির গার্লফ্রেন্ড অটো চালকের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরেই বেছে বেছে অটোওয়ালাদের মোবাইল চুরি করতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি।
ইংরেজী সংবাদপত্র পুণে মিরর জানাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি আহমেদাবাদে একটি রেস্তোরাঁ চালাতেন। তার নাম আরিফ ওরফে ভূরাভাই আরিফ শেখ।তিনি ক্যাম্পের নোয়া মোদিখানার বাসিন্দা বলে ওই পত্রিকায় জানানো হয়েছে। অভিযুক্ত আরিফ শুধুমাত্র অটো চালকদেরকেই তাঁর টার্গেট করত। পুলিশ সোমবার অভিযুক্তকে গ্রেফতারের পর মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়।
আরিফ পুলিশকে জানিয়েছে, ২০১২ সালে সে আহমেদাবাদের রেস্তোরাঁ বিক্রি করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে পুণে আসে। কিন্তু দুদিন পরে, তার বান্ধবী তার সমস্ত টাকা পয়সা নিয়ে এক অটো চালকের সঙ্গে পালিয়ে যায়। এরপরেই বদলা নিতে সে অটো চালকদের কাছ থেকে মোবাইল চুরি করতে শুরু করে। এখন পর্যন্ত মোট ৭০ জন অটো চালকের মোবাইল চুরি করেছে সে।
আরিফ জানিয়েছে, ‘আমি আমার বান্ধবীকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আমার পরিবারের সদস্যরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। সেই কারণে নতুন জীবন শুরু করার অভিপ্রায় নিয়ে আমি পুণে এসেছিলাম। কিন্তু পুণে আসার পরে গার্লফ্রেন্ড এক অটো চালকের সঙ্গে আহমেদাবাদে পালিয়ে যায়। ” আরিফ জানিয়েছে, অটো চালকদের প্রতি তাঁর ঘৃণা জন্মায়। এবন তারপর থেকেই তিনি চালকদের ফোন চুরি করতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, ৪ জন অটো চালকের কাছ থেকে এই একই ধরনের চুরির অভিযোগ পেয়ে তাঁরা সতর্ক হয়ে কড়া নজর রাখছিল। এরপরেই গ্রেফতার হয় আরিফ। পুলিশ জানিয়েছে, আরিফের কাছ থেকে ১২ টিরও বেশি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তবে প্রতিহিংসা বশত চুরি করে এই ফোনগুলি নিয়ে সে কী করত তাই তদন্ত করে দেখছে পুলিশ।
The post অটো চালকের সঙ্গে পালিয়েছে গার্লফ্রেন্ড, ৭০ অটোওয়ালার মোবাইল চুরি করে ‘প্রতিশোধ’ প্রেমিকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32y7jFD