পূর্বাভাস মেনে উত্তরবঙ্গে ফের বাড়ল বৃষ্টি

স্টাফ রিপোর্টার , কলকাতা : হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টি বাড়বে। ঠিক সেটাই হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড সেই কথাই জানা যাচ্ছে।

দেখা যাচ্ছে কোচবিহারে ২০.২ মিলিমিটার, জলপাইগুড়িতে ৩৪.০ মিলিমিটার, কালিম্পঙে ৬.২ মিলিমিটার, মালদহে ২১.৯ মিলিমিটার, শিলিগুড়িতে ৩১.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে দক্ষিণবঙ্গে আসানসোলে ২.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাঁকুড়ায় ৩.৮, ব্যরাকপুরে ২.৬, ক্যানিংয়ে ১.৮, ডায়মন্ড হারবারে ১৪.৮, দিঘায় ০.৯, হলদিয়ায় ০.৪, মেদিনীপুরে ৪.৪, পানাগড়ে ০.৫, শ্রীনিকেতনে ৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ দক্ষিণে বৃষ্টির পরিমান যে কমেছে তা স্পষ্ট। তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে উত্তরে।

এদিকে, রবি থেকে সোমবারের মধ্যে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফের টানা বর্ষণমুখর দিন অপেক্ষা করে রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। এর জেরে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে রবিবার থেকে হালকা বৃষ্টি শুরু হবে। সোম থেকে বৃষ্টি অল্প বাড়বে। এরপরে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমান আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে’। সঞ্জীববাবু জানাচ্ছেন, ‘টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। কলকাতায় ট্রাফিক সমস্যা হতে পারে। উপকূলবর্কতী জেলায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ২৪ তারিখ হাওয়ার বেগ বাড়বে।’ রবিবার থেকেই সমুদ্রে মাছ ধরতে যেতে ফের নিষেধ করা হয়েছে।

The post পূর্বাভাস মেনে উত্তরবঙ্গে ফের বাড়ল বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YtbEIG
Post a Comment (0)
Previous Post Next Post