পর পর ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ১৪, আহত প্রচুর

ম্যানিলা: ভয়াবহ হামলায় কেঁপে উঠল দ্বীপরাষ্ট্র ফিলিপাইন্স। পর পর দুটি বোমা বিস্ফোরণে মৃত কমপক্ষে ১৪ জন। আহত ডজনের কাছাকাছি। সোমবার এই বিস্ফোরণ ঘটেছে ফিলিপাইন্সের জোলো শহরে। জানা গিয়েছে, এক মহিলা আত্মঘাতী দুটির মধ্যে একটি বোমা বিস্ফরণ ঘটিয়েছে।

জোলো শহরের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এলাকা সুলুতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। উল্লেখ্য, ওই সুলু এলাকাতেই সরকার সমর্থিত সিকিউরিটি বাহিনী আবু সায়াফ গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে।

লেফটেন্যান্ট জেনারেল কর্লেটো ভিনলুয়ান সাংবাদিকদের জানান, প্রথম বিস্ফোরণে পাঁচ সেনা ও চার নাগরিকের মৃত্যু হয়। একটি সুপারমার্কেটের বাইরে পার্কিং করা মোটরসাইকেলে বিস্ফোরক বেঁধে সেটিকে বিস্ফোরণ করা হয়।

এই বিস্ফোরণে অন্য প্রায় ১৬ জন সেনা আহত হয়েছে বলে খবর। পাশপাশি আহত হয়েছেন আরও ২০ জন সাধারণ নাগরিক।

এরপরেই ওই রাস্তাতেই কিছু সময় পরে হয় আত্মঘাতী হামলা। এক মহিলা আত্মঘাতীকে পুলিশ ঘেরাও করতেই নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দেয় ওই মহিলা। এই বিস্ফরণে একজনের মৃত্যু হয় ও অন্য ছয় অফিসার আহত হন বলে জানা গিয়েছে।

The post পর পর ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ১৪, আহত প্রচুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3gsdmjE
Post a Comment (0)
Previous Post Next Post