পরীক্ষার্থীদের সুবিধার্থে বছরে ২ বার পরীক্ষা নেবে জাতীয় নিয়োগ সংস্থা, সিদ্ধান্ত মোদী সরকারের

নয়াদিল্লি: চাকরির সংস্থানকে মজবুত করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সাধারণ প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য জাতীয় নিয়োগ সংস্থা তৈরিতে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয়মন্ত্রক। যে সকল যুবকরা চাকরি খুঁজছেন তাঁদের সুবিধার্থে বছরে দু’বার করে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের সুবিধার দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত এবং খরচ সাশ্রয় হবে। বিভিন্ন বোর্ডের নিজ নিজ পরীক্ষা নেওয়ার ফলে, অনেকক্ষেত্রে পরীক্ষার তারিখের সংঘাত দেখা দিত। যার জেরে পরীক্ষার্থীদের ক্ষতি হত।

কিন্তু, এখন, সেই সমস্যা আর থাকবে না। নিয়োগের জন্য একটি অভিন্ন পরীক্ষা দিলেই হবে। পাশাপাশি, এতদিন আলাদা আলাদ পরীক্ষার জন্য পৃথকভাবে টাকা জমা দিতে হত পরীক্ষার্থীদের। কিন্তু, অভিন্ন পরীক্ষায় একবারই আবেদন ও টাকা জমা দিতে হবে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং জানিয়েছেন, “স্বাধীন ভারতের ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার। এই সিদ্ধান্তে নিয়োগপ্রক্রিয়া, সিলেকশন, প্লেসমেন্টে সুবিধা দেবে। পাশাপাশি যাদের জীবনে অসুবিধা অন্তরায় মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনবে”।

আরও জানা গিয়েছে, সব পরীক্ষার জন্য একটাই কমন সিলেবাস থাকবে। দেশের প্রতিটি জেলায় পরীক্ষাকেন্দ্র থাকবে। বয়সসীমার মধ্যে একজন পরীক্ষার্থী যতবার খুশি পরীক্ষায় বসতে পারবেন।

পাবলিক সেক্টর এজেন্সিগুলিকে এখন একটিমাত্র অনলাইন এন্ট্রান্স টেস্ট দিতে হবে। সাধারণ প্রবেশিকা পরীক্ষার মেরিট লিস্টের বৈধতা বজায় থাকবে ৩ বছর। সূত্রের খবর, সিইটি-র মাধ্যমে ২০২১ সাল থেকেই পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের।

সিইটি-র মাধ্যমে গ্রুপ-বি ও গ্রুপ-সি বিভাগেই কর্মী নিয়োগ করা হবে। সাধারণ ভাষায়, এই দুই বিভাগ নন-গেজেটেড। এই দুই বিভাগে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রতি বছর প্রায় ১ লক্ষ ২৫ হাজার সরকারি পদের জন্য পরীক্ষা গ্রহণ করা হয়। আনুমানিক ২.৫ কোটি পরীক্ষার্থী ফি বছর আবেদন করেন। সূত্রের খবর, প্রথমদিকে বছরে স্রেফ একবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে, পরবর্তী ক্ষেত্রে, প্রয়োজনে পরীক্ষার সংখ্যা বাড়ানো যেতে পারে। জানা গিয়েছে, নতুন ব্যবস্থায় একটিই রেজিস্ট্রেশন পোর্টাল করা হবে। তার মাধ্যমেই অনলাইনে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর জন্য একবারই রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষার্থীদের এবং একবারই রেজিস্ট্রেশন ফি দিতে হবে।

The post পরীক্ষার্থীদের সুবিধার্থে বছরে ২ বার পরীক্ষা নেবে জাতীয় নিয়োগ সংস্থা, সিদ্ধান্ত মোদী সরকারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3gkQrH4
Post a Comment (0)
Previous Post Next Post