নয়াদিল্লি: ই-কমার্স দুনিয়াতে পা রাখার পর থেকেই গ্রাহকদের জন্য একের পর এক চমক নিয়ে এসেছিল ফ্লিপকার্ট। আর এবারে মদ পরিসেবার ক্ষেত্রেও পা বাড়াল এবার ফ্লিপকার্ট। জানা গিয়েছে এই কাজের জন্য তারা যুক্ত হয়েছেন স্পিরিট জায়েন্ট ডিয়েগোর সঙ্গে। এর আগেই এই ধরনের পদক্ষেপ নিয়েছিল আমাজন। এবার সেই একই পথে হাটল ফ্লিপকার্ট।
মূলত ভারতের বাজারে নিজেদের পরিষেবা দিয়ে গ্রাহকদের আকর্ষণ করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে দেশের দুই অন্যতম ই কমার্স সাইট। ইতিমধ্যেই এই দুই ই-কমার্স সংস্থা সরাসরি প্রতিযোগিতাতে নেমেছে সেলের মধ্য দিয়ে। আর এবার থেকে এই নয়া পরিষেবার সাহায্যেও দুই সংস্থাই এবার কড়া প্রতিযোগিতার মুখোমুখি হল বলে মনে করা হচ্ছে।
ভারতের অ্যালকোহল মার্কেটের দাম প্রায় ২৭.২ বিলিয়ন ডলারের কাছাকাছি। আর সেই কারণেই এবার এই দুই সংস্থা পা বাড়াল এই ব্যবসায়। আপাত ভাবে জানা গিয়েছে ফ্লিপকার্ট ওড়িশা এবং পশ্চিমবঙ্গতে এই পরিষেবা শুরু করবে। পাশপাশি এই দুই রাজ্যর তরফে জানা গিয়েছে ফ্লিপকার্ট টেকনোলোজি সার্ভিস প্রোভাইডার হিসেবে হিপবারের সঙ্গে এই কাজের জন্য যুক্ত হতে পারে। ফ্লিপকার্ট গ্রাহকেরা এবার থেকে ই কমার্স প্লাটফর্মে এই এপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। এই হিপবার হল অ্যালকোহল হোম ডেলিভারি অ্যাপ।
ফুড ডেলিভারি সংস্থা সুইগি ও জোমাটো ইতিমধ্যে এই পরিষেবা দেওয়া শুরু করেছে। লকডাউনে ছাড় দেওয়ার ফলে এই চাহিদা ক্রমেই বেড়েছিল। এছাড়া এবার ফার্মেসি মার্কেটেও প্রবেশ করতে চলেছে আমাজন। জানানো হয়েছে ইতিমধ্যে দেশজুড়ে এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা তারা শুরু করেছে। তবে ইতিমধ্যে বেঙ্গালুরুতে তাদের তরফে দেওয়া হচ্ছে এই পরিষেবা। ক্রমেই সাধারন মানুষের কাছে অন্যতম বিকল্প হয়ে উঠছে অনলাইন কেনাকাটা। আর সেই কথা মাথাতে রেখেই এবার একের পর এক পরিষেবা অনলাইনে আনছে একাধিক সংস্থা।
The post নতুন চমক, এবার মদ ডেলিভারি করবে ফ্লিপকার্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Cw63d3