তিরুঅনন্তপুরম: করোনাকে হারিয়ে জয়ী ১০৩ বছরের এক বৃদ্ধ। মঙ্গলবারই কেরলে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। কোভিড মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
আলুভা থেকে আসা ওই ব্যক্তি এরনাকুলামের কালামাসেরি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তাঁকে ছুটি দেওয়া হয়। লাল গোলাপ ফুলের তোড়া দিয়ে তাকে হাসপাতালের কর্মীরা বিদায় জানিয়েছেন।
করোনা ধরা পড়ার ২০ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১০৩ বছরের ওই প্রবীণ ব্যক্তি। ২৮ জুলাই খুব জ্বর ও শরীরে ব্যাথা থাকায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এরপরেই তাকে কালামাসেরি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
বয়সের কথা বিবেচনা করেই একটি বিশেষ মেডিকেল টিম চিকিৎসা করেন এই প্রবীন ব্যক্তির। যদিও জ্বর ও শরীরে ব্যাথা ছাড়া ওই বৃদ্ধের শরীরে আর কোনও গুরুতর করোনার লক্ষ্মণ ছিল না।
তাঁর স্ত্রী এবং ছেলেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল, তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ আসার পরে তাঁদেরকেও হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, “অত্যন্ত গর্বের বিষয় হল যে, প্রবীণ রোগীদের চিকিত্সা করে আমরা সারিয়ে তুলতে পারছি।”
সম্প্রতি কোল্লামের পারপপল্লি মেডিকেল কলেজে ১০৫ বছরের এক করোনা আক্রান্ত মহিলাও সুস্থ হয়ে উঠেছেন, তাঁকেও ছুটি দেওয়া হয়েছে। এছাড়া কোট্টায়াম মেডিকেল কলেজ থেকেও ৯৩ ও ৮৮ বছরের এক দম্পতিকেও করোনা থেকে সম্পূর্ণ সুস্থ করে ছুটি দেওয়া হয়।
The post করোনাকে হারিয়ে ‘হিরো’ ১০৩ বছরের বৃদ্ধ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q7JgHM