নয়াদিল্লি: এই মুহূর্তে টেকো ইলেক্ট্রা কোম্পানি বাজারে আনছে এমন একটি স্কুটি, যা কিনা রীতিমতো সাড়া ফেলেছে দু’চাকার গাড়ির জগতে। কোম্পানির আনা এই বৈদ্যুতিক স্কুটারের নাম সাথী। পুণেতে মাত্র ৫৭ হাজার ৬৯৭ টাকায় এই গাড়ি অন রোড পাবেন সাধারণ মানুষ। স্কুটি কোম্পানিটি জানিয়েছে, অক্টোবর থেকেই সাধারণ মানুষের হাতে চলে আসবে এই স্কুটি।
করোনাকালীন সময়ে ভিড়ে ঠাসা বাসে চেপে অফিস যেতে বা নিজের গন্তব্যে যেতে সাহস পাচ্ছেন মা অনেকেই। এহেন অবস্থায় এই দু’চাকার যান মধ্যবিত্তের কাছে বিকল্প হয়ে উঠতেই পারে।
এই ই-স্কুটিতে থাকছে একটি ৪৮ ভোল্টের 26Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা ৩ থেকে ৪ ঘন্টাতেই চার্জ হয়ে যাবে এবং একবার চার্জদিলে এটি যেতে পারবে ৬০ থেকে ৭০ কিলোমিটার। চার্জ দেওয়ার খরচ পড়তে পারে ১২ থেকে ১৫ টাকা। অর্থাৎ এই টাকায় যাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০ কিলোমিটার।
আরও পড়ুন: মহাকাশে দুর্লভ খোঁজ ভারতীয় স্যাটেলাইটের, বদলে যেতে পারে পৃথিবী সৃষ্টির ইতিহাস
জানা গিয়েছে, এই স্কুটারটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ১৭২০ মিমি x ৬২০ মিমি x ১০৫০ মিমি। সঙ্গে স্কুটারের চার্জারের দেড় বছরের ওয়ারেন্টিও দিচ্ছে কোম্পানি।
এই স্কুটি বুক করতে হলে নিকটস্থ ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা সংস্থার ওয়েবসাইট থেকে বা ৯৫৪০৫৬৯৫৬৯ নম্বর ডায়াল করে বুক করতে পারবেন এই স্কুটি।
The post ১২ টাকায় চলবে ৬০ কিমি, রইল ‘সাথী’ স্কুটি বুকিংয়ের ফোন নম্বর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YNwmDB