নয়াদিল্লি: বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামোর মতন বিষয়ে চাই উন্নতি, রাজ্যের অর্ধেকের অনেক বেশি মানুষ চাইছেন নতুন মুখ। এই ভিত্তিতেই আগামী বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ড থেকে লড়বে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।
বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা করেছেন। তিনি বলেন, “আমাদের কাছে উত্তরাখণ্ড নির্বাচনে লড়ার বিষয়ে কোনও বিষয়ে পরিষ্কার কোনও ধারনা ছিলনা। তাই আমরা একটা সমীক্ষা করেছিলাম। দেখা গিয়েছে, ৬২ শতাংশ মানুষ আপের পক্ষে ভোট দিয়েছেন। এই ছবি দেখেই আমরা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি”।
এছাড়াও উত্তরাখণ্ডের কিছু দিকও তুলে ধরেছেন তিনি। বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামোর মতন বিষয়ে উন্নতি করতে হবে বলেও জানান তিনি। শুধু তাই নয় সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি।
বিধানসভা নির্বাচনে লড়াই করতে প্রয়োজন সাংগঠনিক জোর, সেদিকেই এখন আসল নজর কারণ কেজরিওয়াল নিকের মুখেই জানিয়েছেন উত্তরাখণ্ডে সংগঠন বর্তমানে ততটা জোরদার নয়।
বিজেপি ক্ষমতায় আসার পরে বিরোধিরা ততটা মাটি শক্ত করতে পারেনি। আপও মুছে গিয়েছে উত্তরাখণ্ড থেকে। তবে এখন ছবিটা বদলাচ্ছে। তাই নতুন করে ভাবার সময় এসেছে বলেই মনে করছেন আপ সুপ্রিমো।
২০২০ সালের ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৭০ জন সদস্য নির্বাচনের জন্য দিল্লি বিধানসভা নির্বাচন আয়োজিত হয়। এএপি এই নির্বাচনে ৬২টি আসন জয় করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২০১৫ সালে প্রথম দিল্লিতে সরকার গঠন করে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি।
এছাড়াও করোনা ভাইরাস মোকাবিলায় দেশের ৩০০০০ গ্রামে অক্সিমিটার পৌঁছে দেবে আম আদমি পার্টি, দলের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় অন্যতম একটি প্রয়োজনীয় সামগ্রী এই অক্সিমিটার।
স্বাস্থ্যক্ষেত্রে করোনা মোকাবিলার জন্য সরকারি হাসপাতালে একাধিক বিভিন্নক্ষেত্রে উন্নতিসাধনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজেও জ্বর-কাশির উপসর্গ নিয়ে আইসোলেশনে ছিলেন।
রাজ্যের পরিস্থিতি প্রসঙ্গে দিল্লি প্রশাসনের সঙ্গে যুক্ত প্রত্যেকের মিলিত চেষ্টার ফলেই রাজধানীতে নভেল করোনা ভাইরাসের সংক্রমণে লাগাম পরানো গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
The post বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ড থেকে লড়াই করবে কেজরিওয়ালের আম আদমি পার্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31dU2CA