বৃষ্টি কমতেই ফের বাড়ছে কলকাতার পারদ

স্টাফ রিপোর্টার , কলকাতা : বৃষ্টি একটু কমতেই বাড়ল শহরের তাপমাত্রা। তেম্ন না বৃদ্ধি পেলেও খাতায় কলমে তা বৃদ্ধি পেয়েছে। আজ রবিবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৬.৭ দিগ্রিন সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার বিকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৮ ও সর্বনিম্ন ৭৮ শতাংশ। শহরে বৃষ্টি হয়েছে ৫.৩ মিলিমিটার। দমদমে ২ মিলিমিটার, সল্টলেকে ১৭.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৮ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছিল ০০৫.৭ মিমি। অর্থাৎ বৃষ্টির পরিমান কমেছে এবং শহরে পারদ বৃদ্ধি পেয়েছে।

সমগ্র দক্ষিনবঙ্গের অবস্থাও একইরকম। যেখানে পূর্বাভাস মেনে উত্তরবঙ্গের কোচবিহারে ২০.২ মিলিমিটার, জলপাইগুড়িতে ৩৪.০ মিলিমিটার, কালিম্পঙে ৬.২ মিলিমিটার, মালদহে ২১.৯ মিলিমিটার, শিলিগুড়িতে ৩১.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে দক্ষিণবঙ্গে আসানসোলে ২.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাঁকুড়ায় ৩.৮, ব্যরাকপুরে ২.৬, ক্যানিংয়ে ১.৮, ডায়মন্ড হারবারে ১৪.৮, দিঘায় ০.৯, হলদিয়ায় ০.৪, মেদিনীপুরে ৪.৪, পানাগড়ে ০.৫, শ্রীনিকেতনে ৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ দক্ষিণে বৃষ্টির পরিমান যে কমেছে তা স্পষ্ট। তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে উত্তরে।

এদিকে, রবি থেকে সোমবারের মধ্যে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফের টানা বর্ষণমুখর দিন অপেক্ষা করে রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। এর জেরে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে রবিবার থেকে হালকা বৃষ্টি শুরু হবে। সোম থেকে বৃষ্টি অল্প বাড়বে। এরপরে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমান আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে’। সঞ্জীববাবু জানাচ্ছেন, ‘টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। কলকাতায় ট্রাফিক সমস্যা হতে পারে। উপকূলবর্কতী জেলায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ২৪ তারিখ হাওয়ার বেগ বাড়বে।’ রবিবার থেকেই সমুদ্রে মাছ ধরতে যেতে ফের নিষেধ করা হয়েছে।

The post বৃষ্টি কমতেই ফের বাড়ছে কলকাতার পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jbOfUl
Post a Comment (0)
Previous Post Next Post