সোম-মঙ্গলে ভারী বৃষ্টির আশঙ্কা, জারি রেড অ্যালার্ট

মুম্বই: ভারী বৃষ্টির আশঙ্কা করে রবিবারেই পুনে ও সাঁতরা জেলায় রেড অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া বিভাগ। বলা হয়েছে পুনে, কোলাপুর, সাতারা ও সাঙ্গলি সহ পশ্চিম মহারাষ্ট্রে জেলাগুলিতে সোমবার থেকে বৃষ্টি শুরু হয়ে চলবে বেশ কয়েকদিন।

অন্যদিকে পূর্বাভাস বলছে সোমবার থেকে মুম্বই, রায়গড়, এবং পালঘরের বিচ্ছিন্ন জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে। মঙ্গলবার দুপুরের পর থেকে কিছুটা করে ধীরে ধীরে কম্বে বৃষ্টির মাত্রা।

আইএমডি জানাচ্ছে, ২৪ ঘন্টায় প্রায় ২০৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

মহারাষ্ট্রের সাঁতরা ও পুণেতে সোমবার ভারী বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। অন্যন্য জেলাগুলিতে সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন – বিধানসভায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি স্বামী কৃপাকরানন্দ, জল্পনা উড়িয়ে বিবৃতি বেলুড় মঠের

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, উত্তর, মধ্য ও বিদর্ভ অঞ্চল সহ মহারাষ্ট্রের কয়েকটি অংশে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গেও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দু-এক পশলা থেকে ভারী বৃষ্টি হতে পারে । উত্ত্রবঙ্গের কিছু ঞ্জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

The post সোম-মঙ্গলে ভারী বৃষ্টির আশঙ্কা, জারি রেড অ্যালার্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CwFXXd
Post a Comment (0)
Previous Post Next Post