স্টাফ রিপোর্টার , হাওড়া : কেন্দ্রীয় দল অনেক আগেই এই কোভিড হাসপাতালকে তাদের ‘গুডবুকে’ রেখেছিল। সেই পারফর্মেন্স ধরে রাখল এইই হাসপাতাল। এবার সদ্যোজাত মা হওয়া মহিলা করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন। সৌজন্যে সেই সঞ্জীবন হাসপাতাল। প্রথম তারা সাড়া ফেলেছিল করোনা আক্রান্ত প্রসূতির সদ্যোজাতের জন্ম সফলভাবে করিয়ে। তারপর থেকে সরকারের নজরে ছিল এই হাসপাতাল। এবার তাদের এই নয়া কীর্তি।
৪০ বছরের ওই মহিলা ১০ আগস্ট করোনা আক্রান্ত হন। তাঁকে হাওড়ার সত্যবালা আই ডি হাসপাতাল থেকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৩ আগস্ট মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু,জন্মের পর শিশুটির শরীরে সমস্যা থাকায় হাসপাতালের এস.এন.সি.ইউ বিভাগে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, শিশুটি ও তার মা সুস্থ হওয়ার পর তাদের করোনা নেগেটিভ আসায় মঙ্গলবার তাদের ছেড়ে দেওয়া হয়। করোনাকে জয় করে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরতে পেরে খুশি ওই মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা।
এপ্রিল মাসে, চিকিৎসায় হাওড়ার সঞ্জীবনী হাসপাতালের পরিকাঠামো দেখে খুশি হয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে এব্যাপারে সন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্র। ওই সময়ে হাওড়ার বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছিল কেন্দ্রের আন্তঃমন্ত্রক দল। সঞ্জীবনী কোভিড হাসপাতাল, ডুমুরজলা স্টেডিয়ামের কোয়ারেন্টাইন সেন্টার, সালকিয়া কন্টেইনমেন্ট জোন ঘুরে দেখার পর রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দেন অপূর্ব চন্দ্র। সেই তালিকাতেই ওই হাসপাতালের নাম সবচেয়ে ভালো বলে জানিয়েছিল। ওই চিঠিতে কেন্দ্রীয় দল লিখেছিল, ‘অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত সঞ্জীবনী হাসপাতালে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কোভিড আক্রান্তদের চিকিৎসা চলছে।’
The post করোনা আক্রান্ত প্রসূতি, সন্তান সহ সুস্থ করে ফেরাল হাসপাতাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hvTw8y