পাখির চোখ ২০২১, তৃণমূলের ‘ইউথ ইন পলিটিক্স’ কর্মসূচিতে ব্যাপক সাড়া

কলকাতা: পাখির চোখ ২০২১। ঘর গোছাচ্ছে সব দল। সংগঠন চাঙ্গা করতে জোরদার তৎপরতা তৃণমূলেও। গেরুয়া শিবরকে নাস্তানাবুদ করতে একের পর এক পরিকল্পনা শাসক তৃণমূলের। দলের কৌশল বেঁধে দেওয়ার দায়িত্বে এখন ভোটকুশলী প্রশান্ত কিশোর। মূলত তাঁরই মস্তিষ্কপ্রসূত উদ্যোগ ‘ইউথ ইন পলিটিক্স’ কর্মসূচি। ইতিমধ্যেই তৃণমূলের এই বিশেষ কর্মসূচিতে আগ্রহ দেখিয়েছেন বহু যুবক।

তৃণমূলের ‘ইউথ ইন পলিটিক্স’ কর্মসূচি সাড়া ফেলেছে রাজ্যজুড়ে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই চার লক্ষেরও বেশি যুবকের সাড়া মিলেছে। তাঁরা রাজনীতিতে আসার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন।

জানা গিয়েছে সোমবার ওই যুবকদের আনুষ্ঠানিকভাবে তৃণমূল যোগদান করানো হবে। রাজ্যের জেলায়-জেলায় হবে এই কর্মসূচি। জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে তরুণ সমাজকে দলে টানার তৎপরতা শুরু করেছে শাসকদল।

রাজ্যে বিজেপির শক্তি বাড়ার পর থেকেই তৎপরতা বাড়ে তৃণমূলেরও। দলের সংগঠন চাঙ্গা করতে একের পর এক কর্মসূচি ঘোষণা করেন তৃণমূলনেত্রী।

একদিকে নতুন প্রজন্মকে দলে টানার বার্তা দেওয়ার পাশাপাশি মান-অভিমানে দল ছেড়ে যাওয়া কর্মীদেরও সসম্মানে ফের দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে বারবার সওয়াল করেছেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটকুশলী প্রশান্ত কিশোরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাবনাকে অগ্রাধিকার দিয়ে প্ল্যান সাজিয়েছেন।

সেই পরিকল্পনারই অঙ্গ ‘ইউথ ইন পলিটিক্স’ কর্মসূচি। গত এক মাস ধরেই তৃণমূলের এই কর্মসূচি চলছে। নতুন কর্মী দলে যুক্ত হওয়ার পাশাপাশি, দল ছেড়ে যাওয়া অন্যদের একটা বড় অংশও ফের ফিরছেন তৃণমূলে। দলনেত্রীর ডাকে সাড়া দিয়ে ফের ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন তাঁরা। জেলায়-জেলায় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে চলছে এই কর্মসূচি।

The post পাখির চোখ ২০২১, তৃণমূলের ‘ইউথ ইন পলিটিক্স’ কর্মসূচিতে ব্যাপক সাড়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3j7LAL5
Post a Comment (0)
Previous Post Next Post