ঢাকা: সর্বত্র কড়া নজরদারি। চলছে পুলিশ ও কমান্ডো টহল। জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তার ঘেরাটোপে বাংলাদেশের রাজধানী। ১৫ অগস্ট ১৯৭৫ সেনা অভ্যুত্থানে সপরিবারে খুন হন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান।
জাতীয় শোক দিবস পালিত হচ্ছে ভাবগম্ভীর পরিবেশে। দিনটিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরান পাঠ এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে।বনানী কবরস্থানে গিয়ে এই গণহত্যায় নিহত অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
শনিবার সকালে ৩২ ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এই বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ অগস্ট সেনা অভ্যুত্থানে সপরিবারে খুন করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। বনানী কবরস্থানে মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলছে। তবে করোনাভাইরাসের প্রকোপে এই অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত প্রায় সব সূচি সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ সরকার। আর ৪৫ তম প্রয়াণ বার্ষিকীর অনুষ্ঠানেও করা হয়েছে কাটছাঁট। করোনা সংক্রমণ রুখতে যাবতীয় নিয়মের গণ্ডি ও দূরত্ব বজায় রেখেই দিনটি পালন হচ্ছে।
নিরাপত্তার কড়াকড়ি বাংলাদেশে। বঙ্গবন্ধুর বাসভবনে দর্শনার্থীদের কড়া তল্লাশি। সব হোটেলে চলছে বিশেষ চেকিং। তিনবছর আগে ঢাকার হোটেলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানে হয়।
২০১৭ সালে জাতীয় শোক দিবস অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করেছিল জেএমবি সংগঠন। তল্লাশি অভিযান চলাকালীন বঙ্গবন্ধুর বাসভবনের নিকটে অভিজাত এলাকা পান্থপাদপের একটি হোটেলে বিস্ফোরণ ঘটানো হয়। তদন্তে উঠে আসে এটি আত্মঘাতী বিস্ফোরণ। প্রয়াত শেখ মুজিবুর রহমানের স্মরণে শোক মিছিলে হামলার ছক করেছিল জঙ্গিরা।
এই ঘটনার পর থেকে প্রতিবছরের মতো এবারও জাতীয় শোক দিবসের আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব হোটেল ও মেসের আবাসিকদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এমনই নির্দেশ জারি করেছে পুলিশ।
ধানমণ্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থান এলাকার আশপাশের হোটেল, গেস্টহাউস ও মেসে তল্লাশি চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। বিখ্যাত ধানমন্ডি লেকে টহল দিচ্ছে নৌ পুলিশ
The post মুজিব হত্যা দিবস: জাতীয় শোক পালিত হচ্ছে ভাবগম্ভীর পরিবেশে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3apJyTH