স্টাফ রিপোর্টার , কলকাতা : সকালের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও মঙ্গলবার দুপুরে বেড়েছিল শহরের সর্বোচ্চ তাপমাত্রা। তবে আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। ফলে বুধবার দুপুরে তাপমাত্রা মাথাচারা না দিয়ে ফের নেমে আসবে। থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। শহরের আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৬০ শতাংশ। বৃষ্টির পরিমান ৭.৫ মিলিমিটার। এর আগে শহরে ৯.৯ মিলিমিটার বৃষ্টি হয়। দমদমে বৃষ্টির পরিমান ছিল ১২.৮ মিলিমিটার। সল্টলেকে ৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সোমবার তৈরি হওয়া বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি এই বৃষ্টিপাত হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন ব্যাপক বৃষ্টি হবে। বইবে ঝড়ো হাওয়াও। উপকূলীয় অঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছিল। কাঁথিতে ১২০.০ মিলিমিটার , মেদিনীপুরে ৭৩.৪ মিলিমিটার, দীঘায় ৬৪.৭ মিলিমিটার ও কলাইকুণ্ডায় ৫৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অঞ্চলগুলি ছাড়া ভালো বৃষ্টি হয়েছে বর্ধমান, ব্যারাকপুর, শ্রীনিকেতন ও ডায়মন্ড হারবারে। বৃষ্টির পরিমাণ যথাক্রমে ২২.৮ মিলিমিটার, ১৪.৪ মিলিমিটার, ১৯.৯ মিলিমিটার, ১২.০ মিলিমিটার। নিম্নচাপের জেরে নদীয় জলস্তর যেমন বাড়বে, তেমনই সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসও হবে। মৎস্যজীবীদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
The post হালকা থেকে মাঝারি হলেও দিনভর বৃষ্টি চলবে শহরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jeDosx