প্রায় ৫ মাস পর খুলছে মদের দোকান, নিয়ম মেনে চললে তবেই মিলবে মদ

চেন্নাই:  সুরাপ্রেমীদের জন্য সুখবর। লকডাউন শুরুর সময় থেকে প্রায় ৫ মাস পর অবশেষে চেন্নাইয়ে খুলতে চলেছে মদের দোকান।

রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা অবধি খোলা যাবে মদের দোকান। দিনে টোকেন সিস্টেমের মাধ্যমে ৫০০ লোককে মদ দেওয়া যাবে প্রতিটি দোকান থেকে।

তবে মদের দোকানে মদ কিনতে চাইলে অবশ্যই সোশ্যাল ডিস্ট্যান্সিং মানতে হবে ও মাস্ক পড়ে থাকতে হবে বলে বলা হয়েছে। মদের দোকানগুলি খুললেও কন্টেনমেন্ট এলাকায় এখনও বন্ধই থাকছে মদের দোকান।

উল্লেখ্য, বেশিরভাগ রাজ্যেরই রাজস্ব আদায়ের বড় অংশই আসে এই মদের দোকানগুলি থেকে। কিন্তু মার্চ থেকে মদের দোকান বন্ধ থাকায় বড় অংশে রাজস্ব হারিয়েছে রাজ্যগুলি।

অন্যদিকে চেন্নাইয়ে এই মুহূর্তে করোনা সংক্রমণ মারাত্মক। চেন্নাইতে মোট সংক্রমণ ছাড়িয়েছে ১ লক্ষ ১৬ হাজার৬৫০। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১১ হাজার ৪৯৮ টি। গোটা তামিলনাডু রাজ্য জুড়ে মোট আক্রান্ত ৩ লক্ষ ৩৮ হাজার, এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৫৪ হাজার ১৯ টি।

মদের দোকান খোলা নিয়ে সরকারি এই সিদ্ধান্তের ফলে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। কেউ এর জন্য সরকারের প্রশংসা করেছেন। কেউ আবার সরাসরি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে তোপ দেগেছে সরকারকে। অন্যদিকে বেশ কিছু মহিলার আশঙ্কা, মদের দোকান খোলায় গার্হস্থ অশান্তি বাড়বে।

The post প্রায় ৫ মাস পর খুলছে মদের দোকান, নিয়ম মেনে চললে তবেই মিলবে মদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3g4pRC2
Post a Comment (0)
Previous Post Next Post