উচিত জবাব, চিন-পাকিস্তানের সামনেই রাশিয়ার সঙ্গে বৈঠক করবে ভারত

নয়াদিল্লি : তিনদিনের বৈঠকে যোগ দিতে রাশিয়া উড়ে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সামনের মাসেই রাশিয়া যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে একই মঞ্চে উপস্থিত থাকলেও তাঁর কথা হবে না চিন বা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ও কমনওয়েলথ অফ ইন্ডিপেনডেন্ট স্টেটসের মঞ্চে উপস্থিত থাকবেন রাজনাথ। চিন পাকিস্তান, ছাড়াও এই বৈঠকে থাকছে রাশিয়া, সার্বিয়া ও আফগানিস্তান। তবে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করা হলেও, রাজনাথ চিনা বা পাকিস্তানি কোনও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেই বৈঠক করবেন না বলে জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি বা লাদাখে চিনা অবস্থানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ভারতের বলে জানানো হয়েছে।

রাজনাথ সিংকে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শ্যোইগ। সাম্প্রতিক রাশিয়ান সফরেই এই বৈঠকের খসড়া তৈরি হয়েছিল। মে ডে প্যারেডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ।

এখানে রাশিয়া ও ভারত প্রতিরক্ষা চুক্তি হয়। বেশ কয়েক বিলিয়ন ডলারের এই চুক্তিতে ভারতের হাতে রাশিয়া তুলে দেবে ২১টি মিগ ২৯ ফাইটার প্লেন। এরই সাথে ভারতের হাতে আসছে অত্যাধুনিক সুখোই-৩০ এমকেআই। মোট ১২টি সুখোই জেট কেনা হচ্ছে বলে খবর মিলেছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। এই প্রস্তাব ইতিমধ্যেই পেশ করা হয়েছে ডিএসি অর্থাৎ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের সামনে। এই কাউন্সিলের চেয়ারম্যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে ক্রমেই। সেই পরিস্থিতির দিকে তাকিয়ে ভারত যদি এখন এই প্রকল্পটিতে গতি আনে, তবে নিঃসন্দেহে তা চিনের জন্য সুখকর হবে না। স্নায়ুর যুদ্ধে বেশ কিছুটা মানসিক দিক থেকে এগিয়ে যেতে পারবে নয়াদিল্লি। বায়ুসেনার শক্তি বৃদ্ধিতে মিগ ও সুখোই যুদ্ধবিমান অত্যন্ত কার্যকর হবে। ইতিমধ্যেই বায়ুসেনার আধুনীকিকরণ শুরু করা হয়েছে।

পুরোনো ফাইটার জেটের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছে এই অত্যাধুনিক সুখোই ও মিগ ২৯। আশির দশক থেকে ভারতীয় বায়ুসেনার সঙ্গী মিগ ২৯। তবে এবার তার মানোন্নয়নের পালা। সেই লক্ষ্যেই নতুন ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে ভারত। অন্যদিকে, সুখোই ৩০ ভারতীয় বায়ুসেনার নতুন সদস্য হতে চলেছে।

The post উচিত জবাব, চিন-পাকিস্তানের সামনেই রাশিয়ার সঙ্গে বৈঠক করবে ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3b7T9Pm
Post a Comment (0)
Previous Post Next Post