আসবে নয়া নিম্নচাপ, আরও বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার , কলকাতা : বঙ্গোপসাগরের এই নিম্নচাপ সরে গেলেও, বৃষ্টি কমবে না। কারণ রবিবার থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উপকূল এবং কলকাতা লাগোয়া জেলাগুলিতে। কারণ, রবিবার বাংলা-ওডিশা উপকূলে ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর জেরে সোমবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত আসানসোলে ২৬.৯ মিলিমিটার, বাঁকুড়ায় ১৭.৩ মিলিমিটার, বর্ধমানে ১৬.২ মিলিমিটার, ক্যানিংয়ে ৭৭.২ মিলিমিটার, মেদিনীপুরে ২০.৬ মিলিমিটার, শ্রীনিকেতনে ৩৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণের আশঙ্কার কথা মাথায় রেখেই আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের নদীগুলিতে জল বাড়তে পারে। শহর, শহরতলির বিভিন্ন এলাকা জলমগ্ন হতে পারে। বর্তমান এবং সম্ভাব্য, দুই নিম্নচাপের প্রভাবেই পড়শি ঝাড়খণ্ডে, বিশেষ করে দামোদর উপত্যকায় প্রবল বৃষ্টি হতে পারে। তাই ডিভিসির জল ছাড়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা।

এদিকে ব্যাপক বৃষ্টি হচ্ছে কলকাতাতেও। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার বিকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় ৫৩.৭ মিলিমিটারের বৃষ্টি কমিয়েছে সর্বোচ্চ তাপমাত্রাকে। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬০.১ মিলিমিটার। স্বাভাবিক নিয়মে আপেক্ষিক আর্দ্রতা যথেষ্ট বেশি। সর্বোচ্চ ৯৭ ও সর্বনিম্ন ৯৩ শতাংশ। দমদমে বৃষ্টি হয়েছে ৪৭.৫ মিলিমিটার, সল্টলেকে ৫১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার বিকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আগেই এই তাপমাত্রা স্বাভাবিকের নীচে চলে গিয়েছিল। সৌজন্যে ৩০.২ মিলিমিটারের বৃষ্টি। ওইদিন সকালে রেকর্ড অনুযায়ী ৩০.৪ মিলিমিটার বৃষ্টি হয়। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৭ ও সর্বনিম্ন ৮১ শতাংশ। দমদমে বৃষ্টি হয় ৩৮.১ মিলিমিটার, সল্টলেকে ৩ মিলিমিটার বৃষ্টি হয়।

The post আসবে নয়া নিম্নচাপ, আরও বৃষ্টির সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hizAWP
Post a Comment (0)
Previous Post Next Post