‘স্বাধীন ভারত অমর রহে’- দিলীপের পাশে দাঁড়িয়ে বিতর্কের জবাব রাজ্যপালের

স্টাফ রিপোর্টার, কলকাতা: ‘স্বাধীন ভারত অমর রহে’ স্লোগান তুলে ফের বিতর্কে জড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন দিলীপ। কিন্তু এব্যাপারে তিনি পাশে পেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে।

দিলীপ ঘোষের এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রবিরার রাজভবনে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীন ভারত অমর রহে একথা নিয়ে আপত্তি কোথায়? গণতন্ত্র অমর থাকুক এটাই বলেছেন। আমি কোনও আপত্তি দেখছি না।”

বারবার শাসকদলের তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্যপাল জগদীপ ধনকড় কার্যত বিজেপির একজন হিসাবে এ রাজ্যে কাজ করেন। অনেক তৃণমূল নেতা রাজ্যপালকে ‘বিজেপির এজেন্ট’ বলে সরাসরি আক্রমণ করেন। তৃণমূলের বক্তব্য, এই কারণেই তিনি রাজ্য সরকারের কোনও কাজই প্রশংসা করেন না। সব সময় সমালোচনা করেন বলেই দাবি রাজ্য সরকারের। দিলীপ ঘোষের মন্তব্যের সাফাই দেওয়া নিয়ে সেই অভিযোগেই যেন সিলমোহর পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূলের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, উত্তরবঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের একটি অনুষ্ঠানে, ‘স্বাধীন ভারত অমর রহে’ বলে স্লোগান দেন দিলীপ ঘোষ। তাঁর দেখাদেখি বাকিরাও মানে না বুঝেই সেই স্লোগান দিতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে খুব স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ নিজে এসব গায়ে মাখেননি। দেননি কোনও প্রতিক্রিয়াও।

The post ‘স্বাধীন ভারত অমর রহে’- দিলীপের পাশে দাঁড়িয়ে বিতর্কের জবাব রাজ্যপালের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fXBiva
Post a Comment (0)
Previous Post Next Post