‘স্বামী ঝগড়া করেন না, অতিরিক্ত ভালোবাসেন’, বিচ্ছেদ চাইলেন স্ত্রী

লখনউ: বিয়ের মাত্র ১৮ মাস পরে ডিভোর্স চাইছেন একজন মহিলা। ঘটনা উত্তরপ্রদেশের। আদালতে পৌঁছলে মহিলার আলাদা হতে চাওয়ার কারণ শুনে হতবাক হয়ে গিয়েছেন সকলেই। স্বামী একেবারেই ঝগড়া করেন না, অতিরিক্ত ভালোবাসেন।

মহিলা জানিয়েছেন, স্বামীর অতিরিক্ত ভালবাসা এবং ভাল মানুষির জন্য তিনি বিরক্ত। তাই তিনি বিরক্ত হয়ে বিচ্ছেদ চাইছেন। এত ভালোবাসা হজম করতে পারছেন না। দেড় বছরের বিবাহিত জীবনে এখনও একবারও ঝগড়া হয়নি তাঁদের।

ঐ মহিলা আরও জানান, “বাড়ির কাজে এবং রান্নায় সাহায্যও করেন তাঁর স্বামী। এমনকি ভূল করলে খারাপভাবে কথা বলা দূরের কথা সবসময় হাসিমুখে ক্ষমা করে দেন। কিন্তু আমি এমন জীবন চাই না। মাঝে মাঝে তর্ক-বিতর্ক করতে চাই। এই অতিরিক্ত ভালবাসায় দমবন্ধ লাগে আমার। তাই বিচ্ছেদ চেয়েছি”।

উত্তরপ্রদেশের সম্বল জেলায় ঘটেছে এমন অদ্ভুত কাণ্ড। শরিয়া আদালত অবশ্য মহিলার পিটিশন খারিজ করেছে। আদালত জানিয়েছে, মহিলা অবুঝের মতো করছেন। যদিও আদালতে আর্জি খারিজ হওয়ার পরেও থেমে না থেকে ‘সমস্যা’ নিয়ে হাজির হয়েছেন পঞ্চায়েতের দরবারে। তবে পঞ্চায়েতের তরফেও জানানো হয়েছে যে এমন সমস্যা সমাধানে তারা অক্ষম।

মহিলার স্বামী জানিয়েছেন, তিনি সবসময় স্ত্রীকে খুশি রাখতে চান। তাই এই ব্যবহার করেছেন। শরিয়া আদালত যাতে তাঁর স্ত্রীর পিটিশন খারিজ হয়ে যায় সেই জন্য আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি। অন্যদিকে পঞ্চায়েতের তরফেও ওই স্বামী-স্ত্রীকে বলা হয়েছে তাঁরা যেন নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেন।

শরিয়া আদালতে স্ত্রী-য়ের বিচ্ছেদের আপিল তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন স্বামী। সেই ভিত্তিতেই আদালত তা খারিজ করেছে। নিজেদের মধ্যে এই সমস্যা সমাধান করার কথাও জানানো হয়েছে।

The post ‘স্বামী ঝগড়া করেন না, অতিরিক্ত ভালোবাসেন’, বিচ্ছেদ চাইলেন স্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31lApsn
Post a Comment (0)
Previous Post Next Post