একাদশ শ্রেণী কলেজ ভর্তি মাইগ্রেশন করার নিয়ম ও বিস্তারিত তথ্য

২০২০-২০২১ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণী কলেজ ভর্তি প্রক্রিয়ার ১ম অথবা ২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্ত ছাত্র ছাত্রীরা তাদের প্রাপ্ত কলেজ পছন্দ না হলে উপরের কলেজগুলোর জন্য তারা আবেদন করতে পারবে। আর এ  কলেজ পরিবর্তনের প্রক্রিয়াকে মাইগ্রেশন বলা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক মাইগ্রেশন এর বিস্তারিত পদ্ধতি ও মাইগ্রেশন রেজাল্ট ২০২০ সম্পর্কে।

মাইগ্রেশন কি: মাইগ্রেশন মানে পরিবর্তন । আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে যদি ভর্তি হতে না চান তাহলে আপনি মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন করতে পারবেন এবং মাইগ্রেশনের মাধ্যমে আপনি শুধু উপরের কলেজগুলোতে ভর্তি হতে পারবেন যদি উপরের কলেজগুলোতে  কোন সিট খালি থাকে তবে।

উদাহরণ: আপনি ১০টি কলেজ চয়েজ দিয়েছিলেন, আপনার চান্স হয়েছে ৬ নম্বর কলেজে, এখন আপনি ১-৫নং কলেজ গুলোতে মাইগ্রেশন করতে পারবেন। আর মাইগ্রেশন করার আগে আপনাকে কলেজ নিশ্চিত করনের জন্য বোর্ড চার্জ বাদে ২০০ টাকা পে করতে হবে।

মাইগ্রশন কখন করতে পারবে: মাইগ্রেশন মূলত কোনো কলেজে চান্স পাওয়ার পর করতে হয়।

কলেজ ভর্তি মাইগ্রেশন করার নিয়ম

মাইগ্রেশন প্রক্রিয়াটিতে তোমাকে আবেদন এর প্রেক্ষিতে মেধা ও অপশন অনুযায়ী চাহিত প্রতিষ্ঠানে আসন খালি থাকার সাপেক্ষে  মনোনীত করা হবে। নিশ্চায়নের টাকা জমা দেয়ার পর, মাইগ্রেশনের আবেদন না করে থাকলে তোমার বর্তমান মনোনীত কলেজেই তোমাকে চুড়ান্তভাবে মনোনীত করা হবে৷ মাইগ্রেশন পেজটির নিচে তুমি Migration চয়েস অপশনটি পাবে।  যদি তুমি তোমার বর্তমান মনোনীত কলেজের কোন পরিবর্তন না চাও তাহলে Migration অপশনটি ‘না’ (No) সিলেক্ট কর এবং আবেদন সাবমিট কর। তবে তুমি যদি বর্তমান মনোনীত কলেজের কোন পরিবর্তন  চাও নিচের মাইগ্রেশন করার নিয়মাবলী অনুসরণ কর-

১. যদি তুমি কোন কলেজে মনোনীত হয়ে থাক এবং নিশ্চায়নের টাকা জমা দিয়ে থাক, তাহলেই কেবলমাত্র তুমি মাইগ্রেশন এর জন্য আবেদন করতে পারবে।

২. এবার মাইগ্রেশন এর জন্য https://ift.tt/2QAlEvH link এ গিয়ে প্রয়োজনীয় সব তথ্য প্রদান করার মাধ্যমে Login কর।

৩.সঠিকভাবে Login করার পর তুমি বাম দিকের Sidebar এ বিভিন্ন অপশন পাবে। এখানে মাইগ্রেশন এর আবেদন এর জন্য “Migration” লেখা অপশনটি সিলেক্ট কর।

৪| এবার মাইগ্রেশনের জন্য Migration অপশনটি ‘হ্যাঁ Yes সিলেক্ট কর এবং তোমার পছন্দ অনুসারে Priority প্রদান করে আবেদন সাবমিট কর। 

কলেজ মাইগ্রেশন রেজাল্ট ২০২০

একাদশ শ্রেণী মাইগ্রেশন রেজাল্ট ২০২০ একটি গুরুত্বপূর্ণ বিষয় ২০২০-২০২১ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীতে  ভর্তি ইচ্ছু ছাত্র ছাত্রীদের কাছে।কলেজ মাইগ্রেশন ফলাফল ২০২০ পাওয়ার উপায় সম্পর্কে নিম্নে তুলে ধরা হল।

কলেজ ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ ২০২০

একাদশ শ্রেণী কলেজ ১ম মাইগ্রেশন রেজাল্ট ২০২০ প্রকাশ করা হবে  ০৪ সেপ্টেম্বর ২০২০ (রাত ৮:০০ টায়)। তোমরা যারা ১ম মাইগ্রেশনের আবেদন করেছিলে তারা এখান থেকে কলেজ ১ম মাইগ্রেশন রেজাল্ট দেখে নাও।

কলেজ ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ ২০২০

একাদশ শ্রেণী কলেজ ১ম মাইগ্রেশন রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আবার যারা ২য় মাইগ্রেশনের আবেদন করেছিলে তারা ১০ সেপ্টেম্বর  ২০২০ (রাত ৮:০০ টায়) কলেজ ২য় মাইগ্রেশনের ফল ২০২০ এখানে দেখতে পাবে।



from Admissionwar.com https://ift.tt/31s0OVk
Post a Comment (0)
Previous Post Next Post