দুর্বল ইন্টারনেট, কয়েক মাইল হেঁটে, পাহাড়ে চড়ে অনলাইন ক্লাস করছে পড়ুয়ারা

ভুবনেশ্বর: করোনার জেরে সারা দেশ জুড়ে লকডাউন। বন্ধ স্কুল কলেজ। এমতাবস্থায় অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা করছে বাচ্চারাও। এব্যাপারে বড় শহরে বা শহরতলিতে তেমন কোনও সমস্যা নেই। কিন্তু দেশের সর্বত্র চিত্রটা এমন না। ছোট গ্রাম ও জনপদগুলিতে ইন্টারনেট সংযোগের কারণে বা ইন্টারনেট না থাকার কারণে অনলাইন ক্লাসে সমস্যার মুখোমুখি হচ্ছে শিশুরা। পরিস্থিতি এমন যে নেটওয়ার্ক পেতে কাউকে গাছে উঠতে হচ্ছে আবার কেউ পাহাড়ের মাথায় উঠে ক্লাস করছেন।

এই সমস্যা নিয়ে মুখ খুলেছেন ওড়িশার শিক্ষামন্ত্রী সমীর রঞ্জন দাস। তিনি জানিয়েছেন, দুর্বল ইন্টারনেট সংযোগের জেরে অনেক ছাত্র অনলাইন ক্লাস করতে কয়েক মাইল হেঁটে কোনও স্থানে যাচ্ছে, কেউ আবার গাছ বা উঁচু পাহাড়ে উঠে পড়ছে নেটওয়ার্কের খোঁজে।

তিনি জানিয়েছেন, রাজ্যের প্রায় ২২ লক্ষ শিশু এখন ই-শিক্ষার সুযোগ নিতে পারছে। কিন্তু ৩৮ লক্ষ শিক্ষার্থী তাদের এলাকায় মোবাইল নেটওয়ার্কের অভাবে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে নেট যোগাযোগের সম্প্রসারণের বিষয় নিয়ে কথা বলেছেন। করোনার জেরে যেহেতু মার্চ মাস থেকে স্কুল বন্ধ, তাই রাজ্য সরকার অনলাইনে ক্লাস শুরু করেছে।

রায়গড় জেলা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, অনলাইন ক্লাসে অংশ নিতে শিশুরা কয়েক মাইল হেঁটে পাহাড়ে ওঠে, আবার সম্বলপুর ও দেওগড় জেলার শিক্ষার্থীরা নেট কানেকশন পেতে উঁচু জলের ট্যাঙ্কেও চড়েছিল বলে খবর।

ওড়িশার শিক্ষামন্ত্রী বলেন, ” আমি আনন্দিত যে আমার বিভাগ অনলাইন ক্লাস নিচ্ছে। কিন্তু নেট সংযোগ পেতে বাচ্চাদের গাছে, পাহাড়ে উঠতে হচ্ছে। এটি একটি কেন্দ্রীয় বিষয় এবং আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে নেট যোগাযোগের সম্প্রসারণের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

The post দুর্বল ইন্টারনেট, কয়েক মাইল হেঁটে, পাহাড়ে চড়ে অনলাইন ক্লাস করছে পড়ুয়ারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kO1igh
Post a Comment (0)
Previous Post Next Post