পতঙ্গকোষে তৈরি করোনা ভ্যাকসিন মানুষের উপর পরীক্ষা করার অনুমোদন দিল চিন

বেজিং: করোনা ভাইরাসের ভ্যাকসিন হিউম্যান টেস্ট করতে অনুমোদন দিল চিন। পতঙ্গ কোষের মধ্যে তৈরি হয়েছে শক্তিশালী এই ভ্যাকসিন, দক্ষিণ-পশ্চিম চিনের শহর চেংদু এমন তথ্যই দিয়েছে।

করোনা ভ্যাকসিন তৈরিতে বিশ্বের বাকি দেশের সঙ্গে দৌড়ে রয়েছে চিন। খরচাসাপেক্ষ ভ্যাকসিন তৈরি করে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমানোর দায়িত্ব নিতে চাইছে চিন।

পতঙ্গ কোষ ব্যবহার করে করোনা ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে চাইছে, যা চিনে প্রথম। যেকোনও সময় উৎপাদন বৃদ্ধি করতে পারে চিন, সোশ্যাল মিডিয়া উইচ্যাটে একটি নোটিশে এমনটাই জানিয়েছে চেংদু সরকার।

চেংদু’র সিচুয়ান ইউনিভার্সিটির ওয়েস্ট চায়না হাসপাতাল এই ভ্যাকসিন তৈরি করেছে। যা অনুমোদন পেয়েছে ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনের। সেই ভিত্তিতেই ক্লিনিক্যাল ট্রায়াল্লে প্রবেশ করছে, এমনটাই উল্লেখ করা হয়েছে নোটিশে।

আরও বলা হয়, যখন এই ভ্যাকসিন বাঁদরের উপর টেস্ট করা হয়েছে, এই ভ্যাকসিন SARS-CoV-2 সংক্রমণ রোধ করতে সক্ষম যার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

চিনা বৈজ্ঞানিকরা ইতিমধ্যেই আরও আটটি শক্তিশালী করোনা ভাইরাসের ভ্যাকসিনের উপর কাজ চলছে। আলাদা আলাদা স্টেজে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে প্রতিটি ভ্যাকসিনের।

এছাড়াও জার্মানির BioNTech এবং মার্কিন যুক্তরাষ্ট্রের Inovio Pharma স্থানীয় ফার্মগুলির সঙ্গে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিনগুলি টেস্ট করতে চিনের সঙ্গে কাজ করছে।

এখনও পুতিনের দেশে তৈরি করোনার প্রথম ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ নিয়ে বিতর্ক থামেনি। এরই মধ্যে রাশিয়ায় তৈরি করনোর আরও একটি ভ্যাকসিন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক চললে আগামী সেপ্টেম্বর মাসেই রাশিয়ার তৈরি করোনার দ্বিতীয় ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হবে।

করোনার গ্রাসে গোটা বিশ্ব। সংক্রমণের প্রকোপ থেকে বাঁচতে বিশ্বের একাধিক দেশ করোনার টিকা তৈরির কাজে ব্যস্ত। পিছিয়ে নেই চিনও। চিনের সরকারি একটি ওষুধ সংস্থার প্রধান জানিয়েছেন, তাঁদের তৈরি করোনা প্রতিষেধক চলতি বছরের শেষ দিকে বাজারে পাওয়া যাবে।

চিনের সিনোফার্ম নামে ওই সংস্থার চেয়ারম্যান লিউ জিংজেন চিনা কমিউনিস্ট পার্টির সংবাদপত্রকে বলেছেন, “এই ভ্যাকসিনটির জন্য এক হাজার ইউয়ানের কম খরচ হবে। ২৮ দিনের ব্যবধানে ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া হবে”।

বিশ্বের অন্য বেশ কয়েকটি দেশের পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় করোনার ভ্যাকসিন তৈরির কাজ চালাচ্ছে চিন। চিনের সরকারি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ইতিমধ্যেই সে দেশের গবেষক ও প্রশাসনের একাধিক শীর্ষকর্তাকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। নোভেল করোনাভাইরাস নিয়ে এখনও চরম উদ্বেগে চিনা প্রশাসন।

The post পতঙ্গকোষে তৈরি করোনা ভ্যাকসিন মানুষের উপর পরীক্ষা করার অনুমোদন দিল চিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aSTtRJ
Post a Comment (0)
Previous Post Next Post