বেজিং: এবার করোনাভাইরাসের ভ্যাকসিন নিবন্ধন করল চিন। রাশিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে চিন এই নিবন্ধন করল। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গিয়েছে।
সিজিটিএন জানিয়েছে, চিনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। ‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি রবিবার দিনই নিবন্ধন করেছে বেইজিং।
সিজিটিএন-এর প্রতিবেদনে আরও বলা হয়, চিন প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গিয়েছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম।
আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সিও জানিয়েছে, করোনার এই ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর বলে দাবি করা হয়েছে।
ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়ালে ভালো ফল পাওয়া গিয়েছে। প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন আর দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। সিনহুয়া জানিয়েছেন,ট্রায়ালের ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ভ্যাকসিন কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্রিয়ায় ভালো সক্ষমতা প্রদর্শন করে।
এর আগে করোনার প্রথম ভ্যাকসিনের নিবন্ধন করেছিল রাশিয়া। এরই মধ্যে দেশটি করোনার ভ্যাকসিন ব্যাপক সংখ্যায় তৈরি শুরু করেছে।
The post দ্বিতীয় দেশ হিসেবে করোনার টিকা রেজিস্ট্রেশন করাল চিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iMYYUX