রাস্তায় বেঞ্চের নীচে লুকিয়ে কুমির, দেখেই আতঙ্কিত লোকজন

গান্ধীনগর: শেষ তিন দিন গুজরাতে প্রবল বৃষ্টির কারণে বেশ কয়েকটি শহরে বন্যার ঝুঁকি বেড়েছে। সুরাটে রয়েছে বন্যার ঝুঁকি, ভাদোদরা শহরের ভেতরে জল প্রবেশ করেছে।

বৃষ্টির জলে বেশ কিছু রাস্তা ডুবে গিয়েছে, আতঙ্কের ব্যাপার হল নদী থেকে চলে এসেছে কুমির। ভাদোদরা থেকে তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তার পাশেই রয়েছে কুমির। তবে শুধু ভাদোদরা না। দেশের বিভিন্ন রাজ্য এখন জলমগ্ন। আর বেশ কিছু এলাকা থেকে এ ধরনের ভিডিও সামনে আসছে বলে জানানো হয়েছে।

ভাদোদরায় রাস্তার পাশে বসার জন্য একটি বেঞ্চ ছিল। সেখানে স্থানীয় মানুষেরা বসতেন, বিশ্রাম নিতেন। তার তলায় দেখা মিলেছে একটি কুমিরের। সেটি বেঞ্চের নীচে চুপচাপ লুকিয়ে ছিল।

কুমির দেখেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। স্থানীয় লোকজন তত্ক্ষণাত বন দফতরে খবর দেয়। জিএসপিসিএ স্বেচ্ছাসেবীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও পাঁচ ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করে।

ছোট হওয়া সত্ত্বেও কুমিরটিকে সহজে ধরা যাচ্ছিল না। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, স্বেচ্ছাসেবকদের কুমিরকে ধরতে লড়াই করতে হয়েছে। খুঁটি, দড়ি এবং বস্তার সাহায্য নিয়ে ধরা হয় কুমিরটিকে। যদিও কুমিরটি নিজেকে ছাড়ানোর যথেষ্ট চেষ্টা করছিল।

এই কুমিরটির খোঁজ পাওয়ার কিছু আগেই ভাদোদরার বাড়ির বাথরুমে একটি বিশাল কুমিরের দেখা মেলে। এছাড়া গুজরাতের অন্যান্য শহরেও কুমিরের দেখা পাওয়ার কথা জানা গিয়েছে।

The post রাস্তায় বেঞ্চের নীচে লুকিয়ে কুমির, দেখেই আতঙ্কিত লোকজন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2E5bSyJ
Post a Comment (0)
Previous Post Next Post