নিম্নচাপের প্রভাব অল্প, তাই মাঝারি বৃষ্টিতেই সন্তুষ্টি দক্ষিণের

স্টাফ রিপোর্টার, কলকাতা : শক্তি থাকলেও নিম্নচাপের প্রভাব কমই পড়েছে বাংলায়। শনিবার উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়। সমুদ্র উপকূলে হালকা-ঝড়ো হাওয়া ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সেই সতর্কতা আজও জারি রয়েছে। আজ রবি ও ও আগামী ২৪ ঘন্টায় সোমবার উত্তরবঙ্গের উপরের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির হতে পারে।

শনিবারই শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল। সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান প্রথম থেকেই ছিল ওডিশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে থাকায় এর প্রভাব কম পড়ে বাংলায়। আজ রবিবার থেকে এই নিম্নচাপ উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ওডিশা ছাড়াও অন্ধ্র ও তেলেঙ্গানায় এর প্রভাব পড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা থাকছে এই সব জেলায়। আজ সকাল পর্যন্ত ১৩.৪ মিলিমিটার, বাঁকুড়ায় ৩২.৭ মিলিমিটার,ব্যারাকপুর ১০.৬, বর্ধমানে ২২.২ মিলিমিটার, দার্জিলিং য়ে ৪১.০ মিলিমিটার,দীঘায় ৩০.৪ মিলিমিটার,কালিম্পঙে ৪৮.০ মিলিমিটার, পুরুলিয়ায় ১৪.২, মেদিনীপুরে ১৬.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ, বিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

The post নিম্নচাপের প্রভাব অল্প, তাই মাঝারি বৃষ্টিতেই সন্তুষ্টি দক্ষিণের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kRXzOu
Post a Comment (0)
Previous Post Next Post