পটনা: বিহারের করোনায় বাড়ছে করোনার প্রকোপ। ইতিমধ্যেই সেখানে করোনায় আক্রান্ত ২৪৬৪ জন। সংক্রমণ রোধে লকডাউন চাপিয়েছে বিহার সরকার। কিন্তু তাতে কী? জন্মাষ্টমীর প্রতিমা বিসর্জনের পরে লকডাউনটি উড়িয়ে দিব্যি আয়োজন করা হল চটুল নাচের। আর তাতে অশ্লীল গানে মেয়েদের সঙ্গে নাচল ছেলেরাও।
চকমেহাসি থানার সোরামার হাটে এই নাচের আয়োজন করা হয়। জানা গিয়েছে, বার ড্যান্সারদের সঙ্গে এই নাচের অনুষ্ঠানে প্রায় হাজারের কাছসাকাছি যুবক অশ্লীল গানে নাচ করে। তবে আসল প্রশ্ন উঠছে লকডাউন ভাঙা নিয়ে।
বলা হচ্ছে এই নাচে অনুষ্ঠানে না মানা হয়েছে সামাজিক দূরত্ব, না মেনে চলা হয়েছে লকডাউনের কোনও নিয়ম। সাধারণ মানুষ বলছে, করোনা সংক্রমণ রোধে যখন সরকার লকডাউন ঘোষণা করছে, তখন এধরনের ঘটনা সংক্রমণ রোধের ক্ষেত্রে অবহেলা স্বরূপ।
যুবকদের দাবি, লকডাউনে তাঁরা বাড়ি বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল। তাই জন্মাষ্টমীর বিসর্জনে তাঁরা বাইরে থেকে বার ড্যান্সারদের ডেকে এনে এই ধরনের একটা নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিল।
শুধুমাত্র নাচের অনুষ্ঠান হলেও আলাদা কথা। কিন্তু একেবারে বার ডান্সারদের দেকে চটুল নাচে তাঁদের সঙ্গে ছেলেদের অশালীন ভাবে নাচকে ঘিরেই নানান প্রশ্ন উঠছে। অভিযোগ করা হয়েছে, এই নাচের সময় না মানা হয়েছে লকডাউনের নিয়ম। না মানা হয়েছে করোনা সংক্রান্ত গাইডলাইন।
The post করোনার মধ্যেও চটুল নাচের আয়োজন, লকডাউন ভেঙে ভিড় জমাল ছেলে বুড়ো appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/310cvCx