উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টি চলছে সর্বত্র, কমালো রাজ্যের সামগ্রিক তাপমাত্রা

স্টাফ রিপোর্টার , কলকাতা : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গেও যা আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই বৃষ্টি কমিয়েছে রাজ্যের সামগ্রিক তাপমাত্রা।

আজ সকাল পর্যন্ত কালিম্পঙে ১১০ মিলিমিটার, দার্জিলিঙে ৪৩.৬ মিলিমিটার, কোচবিহারে ১০.৭ মিলিমিটার, বৃষ্টি হয়নি জলপাইগুড়ি ও শিলিগুড়িতে। এই বৃষ্টি সপ্তাহের শেষে গিয়ে ব্যাপক ভাবে বাড়বে। উত্তরের সর্বত্র ফের ব্যাপক বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই মরসুমে বৃষ্টি বেশি হয়েছে উত্তরবঙ্গে। দিন তিনেক বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণে। তাঁর আগে পর্যন্ত গরমে নাজেহাল হয়েছে দক্ষিণবঙ্গ। দক্ষিণ যেখানে বৃষ্টির জন্য আকুল হয়ে বসেছিল সেখানে বৃষ্টি থেকে পালিয়ে বাঁচার অবস্থা ছিল উত্তরের। বারবার বন্যা পরিস্থিতি ও ভূমি ধ্বসের সম্ভাবনার কথা জানাচ্ছিল হাওয়া অফিস। আপাতত উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও এই বৃষ্টি কিছুদিনের মধ্যেই ফের বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সকাল পর্যন্ত বাঁকুড়ায় ৩৬.৭ মিলিমিটার, ব্যরাকপুরে ২৪.৭ মিলিমিটার, বর্ধমানে ৩৮.৪ মিলিমিটার, কাঁথিতে ১৬০.১ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ৩৮.৪ মিলিমিটার, দিঘায় ৭৪.০ মিলিমিটার, কলাইকুন্ডায় ৪৮.৮ মিলিমিটার, মেদিনীপুরে ৪৩.২ মিলিমিটার, পুরুলিয়ায় ২৮.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

বৃষ্টিতে রাজ্যের সর্বত্র তাপমাত্রা কমেছে। গড় তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিন সকালে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোলে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ২৬ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ বৃষ্টি নামিয়েছে উত্তর ও দক্ষিনের গড় তাপমাত্রাকে।

The post উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টি চলছে সর্বত্র, কমালো রাজ্যের সামগ্রিক তাপমাত্রা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q6g0Ry
Post a Comment (0)
Previous Post Next Post