সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে ফের শহরে মূল্যবৃদ্ধি পেট্রোলের

নয়াদিল্লি : ফের বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ যা চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে৷ একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে এই পেট্রো পন্যের দাম বৃদ্ধির জন্য সঙ্গে রয়েছে করোনাঘাতও৷ যা ভাতে মারছে মানুষকে। এমন সময়েই পেট্রোলের দাম মানুষের চিন্তাকে দ্বিগুন করে দিচ্ছে। গত জুলাই মাসে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর চলতি আগস্টে এই নিয়ে ছ’বার বাড়ল পেট্রোলের দাম। শনিবার কলকাতায় লিটার প্রতি দাম বেড়েছে ১৫ পয়সা।

গত জুলাই মাসে কলকাতায় লিটার প্রতি ৮২.১০ টাকায় থিতু হয়েছিল পেট্রোলের দাম। আগস্টের প্রথমার্ধেও তা এক জায়গায় স্থির হয়েছিল। তবে ১৬ আগস্ট থেকে ফের দাম বাড়তে শুরু করে পেট্রোলের। মাঝে এক দিন দাম না বাড়লেও বৃহস্পতিবার থেকে টানা তিন দিন বাড়ল পেট্রোলের দাম। ১৬ আগস্টের পর থেকে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৮২ পয়সা। শনিবার কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম ৮২.৮৭ টাকা। তবে ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে। এ দিন কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটারে ৭৭.০৬ টাকা।

দেশে শনিবার পেট্রোলের দাম বাড়ায় সরকারি তেল সংস্থাগুলি৷ ওইদিন দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম ছিল , দিল্লি- পেট্রোল ৮১.৩৫ টাকা, ডিজেল ৭৩.৫৬ টাকা, মুম্বই- পেট্রোল ৮৮.০২ টাকা, ডিজেল ৮০.১১ টাকা, কলকাতা- পেট্রোল ৮২.৮৭ টাকা, ডিজেলে ৭৭.০৬ টাকা, চেন্নাই- পেট্রোল ৮৪.৪০ টাকা, ডিজেল ৭৮.৮৬ টাকা, নয়ডা- পেট্রোল ৮১.৮০ টাকা, ডিজেল ৭৩.৮৭ টাকা, গুরুগ্রাম- পেট্রোল ৭৯.৫২ টাকা, ডিজেল ৭৪.০৩ টাকা, লখনউ- পেট্রোল ৮১.৭০ টাকা, ডিজেল ৭৩.৭৭ টাকা, পটনা- পেট্রোল ৮৩.৯৫ টাকা, ডিজেল ৭৮.৭২ টাকা, জয়পুর- পেট্রোল ৮৮.৫১ টাকা, ডিজেল ৮২.৬২ টাকা

লকডাউনের পর লকডাউনে স্থির থাকার পর পেট্রোল-ডিজেলের দাম ফের বাড়তে শুরু করার পর এই দুই জ্বালানির দাম এখনও পর্যন্ত বেড়েছে যথাক্রমে ৯.৫৭ টাকা এবং ১১.৩১ টাকা। এই সময়ের মধ্যে এক লিটার পেট্রোলের থেকে এক লিটার ডিজেলের দাম বেড়েছে ১.৭৪ টাকা। অন্য দিকে এখন লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দামে বর্তমান ফারাক ৫.৮১ টাকা।

The post সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে ফের শহরে মূল্যবৃদ্ধি পেট্রোলের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FQ300z
Post a Comment (0)
Previous Post Next Post