শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে কন্যাশ্রী সম্মান গ্রামের দুই মেয়ের

স্টাফ রিপোর্টার , হাওড়া : ছোট থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন। বাড়িতেও অভাব নিত্যসঙ্গী। তবুও মনে অদম্য ইচ্ছে। সে ইচ্ছে এগিয়ে চলার। সে ইচ্ছে সমস্ত প্রতিবন্ধকতার বেড়াজালকে অতিক্রম করে নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার। সেরকমই এক অপ্রতিরোধ্য লড়াইয়ে সামিল হয়েছে পুরুলিয়ার বাসন্তী কুমার ও উত্তর ২৪ পরগণা শম্পা হালদার।

তাদের লড়াইয়ে সঙ্গী হয়ে এগিয়ে এসেছে গ্রামীণ হাওড়ার আশা ভবন সেন্টার। শারীরিকভাবে বিশেষ সক্ষম এই দু’ই কন্যা আশা ভবনে থেকেই আগামীর স্বপ্ন বোনার কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিবন্ধকতার বেড়াজালকে সগর্বে ছিন্ন করে এবার মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে এই দু’ই ছাত্রী। তাদের এই হার না মানা লড়াইকে কন্যাশ্রী দিবসে সম্মান জানায় পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশুবিকাশ ও সমাজ কল্যাণ দফতর। জেলা প্রশাসনের পক্ষ থেকে উলুবেড়িয়া-২ ব্লকের কন্যাশ্রী আধিকারিক আশা ভবনে এসে শম্পা ও বাসন্তীকে কন্যাশ্রী পুরস্কারে পুরস্কৃত করেন। আশা ভবনের ডিরেক্টর জন মেরি বাড়ুই বলেন, ‘শম্পা ও বাসন্তীর সম্মানে আমরা আনন্দিত ও গৌরবিত।’

কন্যাশ্রী প্রকল্পে রাজ্যে সেরা হয়েছে আলিপুরদুয়ার। শুক্রবার কলকাতায় রবীন্দ্রসদনে রাজ্যের তরফে এই ঘোষণার পরই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের অন্দরে। প্রশাসনের শীর্ষ কর্তারা অবশ্য এই শিরোপাটা উৎসর্গ করছেন জেলার কন্যাশ্রীদেরই। প্রশাসন সূত্রের খবর, কন্যাশ্রী প্রকল্পের সার্বিক সাফল্যের নিরিখেই আলিপুরদুয়ার জেলাকে রাজ্যে প্রথম ঘোষণা করা হয়েছে।

প্রশাসন সূত্রের খবর, প্রতি বছরই ১৪ অগস্ট রাজ্যে কন্যাশ্রী দিবস পালন করা হয়। মূল অনুষ্ঠানটা হয় কলকাতায়। তবে করোনা পরিস্থিতির জেরে এ বার সেই অনুষ্ঠানে কিছুটা কাটছাঁট করা হয়েছিল। কিন্তু শুক্রবার রবীন্দ্রসদনে রাজ্য সরকারের সেই অনুষ্ঠান থেকেই কন্যাশ্রী প্রকল্পে রাজ্যের মধ্যে আলিপুরদুয়ারকে সেরা বলে ঘোষণা করা হয়। প্রথম তিনের মধ্যে আলিপুরদুয়ার বাদে উত্তরবঙ্গের আর কোনও জেলা নেই। এই প্রকল্পে রাজ্য দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলা।

The post শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে কন্যাশ্রী সম্মান গ্রামের দুই মেয়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iDbHcw
Post a Comment (0)
Previous Post Next Post