করোনার কালবেলা, ভারতে মোট সংক্রমণ ছাড়াল ৩০ লক্ষ

নয়াদিল্লি: ২০ লক্ষ হওয়ার পর মাত্র ১৫ দিনের মধ্যেই ভারতে ৩০ লক্ষ হয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। অর্থাৎ তথ্য অনুযায়ী ভারতে মাত্র ১৫ দিনে করোনা আক্রান্ত ১০ লক্ষ মানুষ! ৭ অগস্ট দেশে ২০ লক্ষ ছিল করোনা আক্রান্তের সংখ্যা ২২ অগস্ট রাতেই তা দাঁড়িয়েছে ৩০ লক্ষে।

ভারতে মোট আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা পৌঁছেছে ৩০ লক্ষ ৫ হাজার ২৮১ তে। মোট সংক্রমণের নিরিখে আমেরিকা আর ব্রাজিলের পরেই রয়েছে ভারত। শেষ কয়েক সপ্তাহ জুড়ে আমেরিকা ও ব্রাজিলের থেকেও প্রতিদিন বেশি মানুষ আক্রান্ত হচ্ছে ভারতে।

দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৫৭ হাজার ৪৫০। তামিলনাডুতে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৪১০ জন। এরপরেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ২১৬ জন।

সংক্রমণ রোধে নতুন করে শনিবার ও রবিবার করে পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। পঞ্জাবের ১৬৭টি শহর ও টাউনে এই সিদ্ধান্ত জারি করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রতিদিন নাইট কার্ফুর সময়সীমা বাড়ানো হয়েছে দুই ঘন্টা। অর্থাৎ সন্ধে সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত টানা লকডাউন থাকবে রাজ্যে বলে জানানো হয়েছে। এর আগে শনিবার ও রবিবার পঞ্জাবের তিনটি শহরে লকডাউন রাখা হয়েছিল।

অন্যদিকে ভারতে জোরকদমে চলছে ভ্যাক্সিনের ট্রায়াল। কীভাবে দেশের মানুষকে সেই ভ্যাক্সিন পর্যায়ক্রমে দেওয়া হবে, সেই পরিকল্পনাও বানিয়ে রাখছে কেন্দ্র। আগে অনুমান করা হয়েছিল যে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হতে সময় লাগবে ৭ থেকে ৮ মাস। তবে এখন মনে করা হচ্ছে, তা অনেক আগেই হয়ে যাবে। ১৭ টি সেন্টারে ১৬০০ ভলান্টিয়ারের উপর চলবে সেই ট্রায়াল। ২২ অগস্ট থেকে শুরু হচ্ছে সেই ট্রায়ালের কর্মসূচী।

The post করোনার কালবেলা, ভারতে মোট সংক্রমণ ছাড়াল ৩০ লক্ষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32gyEvM
Post a Comment (0)
Previous Post Next Post