জেলায় জেলায় অঝোর বারিধারা, ঘাটতি মেটার আভাস

স্টাফ রিপোর্টার , কলকাতা : আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস। এবার আরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবারের পরে শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহ শেষে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও৷

বৃহস্পতিবার আরও শক্তিশালী হবে ওই নিম্নচাপটি। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ সকাল পর্যন্ত বাঁকুড়ায় ৩৬.৭ মিলিমিটার, ব্যরাকপুরে ২৪.৭ মিলিমিটার, বর্ধমানে ৩৮.৪ মিলিমিটার, কাঁথিতে ১৬০.১ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ৩৮.৪ মিলিমিটার, দিঘায় ৭৪.০ মিলিমিটার, কলাইকুন্ডায় ৪৮.৮ মিলিমিটার, মেদিনীপুরে ৪৩.২ মিলিমিটার, পুরুলিয়ায় ২৮.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

হাওয়া অফিস এও জানাচ্ছে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে। এই জোড়া নিম্নচাপে আগামী ৭ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে। এমনকি সুন্দরবন-সহ দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দুই নিম্নচাপের ফলে ১৯ থেকে ২৫ অগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ধীরে ধীরে তা পশ্চিম দিকে সরবে। আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ২৩ অগস্ট। ফলে আগামী সাত দিন ঝমঝমিয়ে বৃষ্টি হবে দক্ষিণের সব জেলাতেই। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতদিন বাদে ঠিকঠাক বর্ষার বৃষ্টি হচ্ছে শহরে। ক্যলান্ডারের বর্ষার মাসগুলি কেটেছে অস্বস্তিকর গরম আর তুমুল রোদে। গা পোড়ানো রোদ আর বিশ্রী ঘাম নাকাল করেছিল শহরবাসীকে। বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েও হয়নি। বেশিরভাগ সময়েই কলকাতা থেকেছে বৃষ্টিহীন। সেই সমস্যা শেষ পর্যন্ত ধীরে ধীরে মেটাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। বুধবার দুপুর থেকে ভালো বৃষ্টি হচ্ছে শহরে। বৃহস্পতিবার সকাল থেকেই চলছে সেই বৃষ্টি।

বৃষ্টিতে নেমেছে শহরের তাপমাত্রাও। মঙ্গলবার থেকেই এমন আবহাওয়ার জন্য ধীরে ধীরে কমছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার ভোররাত থেকে তাপমাত্রা নামতে শুরু করে। গতকাল যা স্বাভাবিক ছিল তা আজ বৃহস্পতিবার নেমেছে স্বাভাবিকের নীচে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার বিকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আগেই এই তাপমাত্রা স্বাভাবিকের নীচে চলে গিয়েছিল। সৌজন্যে ৩০.২ মিলিমিটারের বৃষ্টি। আজ সকালে রেকর্ড অনুযায়ী ৩০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য কলকাতাও জলমগ্ন হতে পারে।
তবে স্বাভাবিক নিয়মে আপেক্ষিক আর্দ্রতা যথেষ্ট বেশি। সর্বোচ্চ ৯৭ ও সর্বনিম্ন ৮১ শতাংশ। দমদমে বৃষ্টি হয়েছে ৩৮.১ মিলিমিটার, সল্টলেকে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

The post জেলায় জেলায় অঝোর বারিধারা, ঘাটতি মেটার আভাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aESUuE
Post a Comment (0)
Previous Post Next Post